ঈদ উল ফিতর উপলক্ষে দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। এবারের ঈদে দেশের সকল নাগরিক ও বাসিন্দারে সুস্বাস্থ্য কামনা করে এবং করোনা মহামারি থেকে দ্রুত দেশ মুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।
সুলতান দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে করোনার দুর্বিষহ অবস্থা করা তুলে ধরে জানান, ‘‘দেশের সকল নাগরিক ও বাসিন্দাদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার দ্রুত দেশের সকল নাগরিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে কাজ করছে। এই কাজে সকল নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















