করোনাভাইরাস মোকাবেলায় দেশটির সকল জনগণকে সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রণালয়ের এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-
১. স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওমানে করোনাভাইরাস এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি তাই এই ভাইরাস মোকাবেলায় আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে এবং অন্যের জীবনকে বিপন্ন করা যাবে না।
২. শ্রমিকদের মাঝে করোনায় আক্রান্তের পরিমাণ বেশি। যা দেশটিতে উদ্বেগ তৈরি করছে।
৩. বর্তমানে হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন ও আইসিইউতে রয়েছেন ২২ জন।
৪. দেশটিতে ১০৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। যাদের ৮০ শতাংশ কমিউনিটি ক্লাস্টারে সংক্রমিত হয়েছেন।
৫. দেশটিতে এই বছর সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রামণের হার কমবে।
[the_ad id=”652″]
৬. দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা যেকোনো সময় বাড়তে পারে। তাই আমারা সকল জনগণকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি।
৭. দেশটিতে স্টিম সেল থেরাপি নিয়ে এখনো গবেষণা চলছে। করোনা মোকাবেলায় অতিদ্রুত প্রতিষেধক তৈরি করতে পারবে ওমান বলে জানান ড. আমাল আল মাআনী
৮. দেশটিতে সকল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জুনের মাঝামাঝিতে ঘোষণা করা হবে।
৯. মন্ত্রণালয়ের তথ্যমতে করোনাভাইরাসজনিত কারণে এখন পর্যন্ত ওমানে মারা গেছেন ১৬ জন। সাম্প্রতিক সময়ে ওমানে করোনায় মৃত্যুর হার বাড়ছে, যা উদ্বেগের কারণ!
আরও পড়ুনঃ ওমান থেকে ফেরত আনা হচ্ছে এক ব্ল্যাকমেইলকারী প্রবাসীকে
১০. এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫০ হাজার ব্যক্তিকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
১১. দেশটিতে একজন ব্যক্তি স্বাস্থ্যবিধি নির্দেশনা লঙ্ঘন করে পরিবারের ১৩ সদস্যকে সংক্রামিত করেছে। এছাড়াও তিনি বাড়ির বাহিরে বিভিন্ন বাজারে গিয়েছেন।
১২. ড. সাইফ আল মামারি বলেন দেশটিতে শিক্ষাবর্ষ ঘোষণা করা হলেও শিক্ষকরা সম্পূর্ণ বছর বেতন পাবেন।
১৩. এখন পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার ব্যয় করেছে ২ মিলিয়ন ওমানি রিয়াল।
১৪. শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওমান শিক্ষাবর্ষ ঘোষণা করলেও আন্তর্জাতিক স্কুলগুলো অনলাইনে তাদের বিভিন্ন ক্লাস পরিচালনা করতে পারবেন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















