ইউরোপে সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব’ এর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্রান্সের ফয়সাল আহাম্মেদ দ্বীপ, সাধারণ সম্পাদক বেলজিয়ামের ফারুক আহমেদ মোল্লা এবং কোষাধ্যক্ষ ফ্রান্সের মোহাম্মদ মাহবুব হোসেন।
শনিবার ইউরোপ সময় বিকাল ৫টায় অনলাইনে সংগঠনের বিশেষ সভায় সরাসরি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য গুরুত্বপূর্ণ এই তিন পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ২৪ জন সদস্যের মধ্যে ২১ জন অনলাইনে উপস্থিত থেকে সরাসরি ভোট দেন। কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় পূর্ণাঙ্গ একটি গঠনতন্ত্র প্রণয়নের জন্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুলকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে যা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র দেবে।

এডভোকেট আনিসুজ্জামান এর সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহবুব হোসেনের সঞ্চলনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ ফ্রান্স থেকে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সাবেক সহ সভাপতি মাহাবুব সুয়েদ লন্ডন থেকে, আঁখি সিমা কায়সার ইতালী থেকে, বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন ফ্রান্স থেকে, সাবেক সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ,সাবেক প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার পর্তুগাল, সাবেক ক্রীড়া সম্পাদক সাইফুল আমিন স্পেন থেকে, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আসলামুজ্জামান ইতালী থেকে, সাবেক সদস্য এডভোকেট আনিচ্ছুজ্জামান ইতালী, ডঃ আল আমিন গ্রীস থেকে, ফাতেমা রুমা জার্মানী, এনামুল হক পর্তুগাল, , সাইফুল ইসলাম মুন্সী ইতালী, মুরাদ শেখ পর্তুগাল , আহমেদ রাজ পোল্যান্ড, ফরিদ আহমেদ পাটোয়ারী পর্তুগাল এবং সামির দেবনাথ।
আগের কমিটির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ায় তা সর্বসম্মতিক্রমে স্থগিত করা হয় এবং পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তারই ধারাবাহিকতায় শনিবার এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















