ওমানে নাগরিক বা প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া দেশটির বৈদেশিক মন্ত্রণালয় ঘোষিত কনস্যুলার পরিষেবার সুযোগ পাবেন না দেশটিতে কর্মরত প্রবাসীরা। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “প্রবাসীরা এখন থেকে ওমানের স্থানীয় নাগরিক অর্থাৎ পিআরও বা কর্পোরেশনের সহযোগিতা ছাড়া কোনো প্রকার কনস্যুলার সেবা পাবেন না। তাই প্রবাসীদের কনস্যুলার পরিষেবা গ্রহণ করার জন্য অবশ্যই তাদের ব্যক্তিগত পরিষেবাদি সম্পর্কিত ডকুমেন্ট উপস্থাপন করতে হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদিত ওমানি পিআরও ব্যতীত প্রবাসীরা কোনো ধরণের কনস্যুলার সেবা পাবেন না।”
পবিত্র রমজানে মাসে শুনুন পবিত্র সূর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















