ওমানের দক্ষিণ আল বাতিনা সিটি কর্পোরেশনের বারকা এলাকার একটি বাড়িতে অবৈধ ভাবে দর্জির দোকান পরিচালনা করায় প্রবাসী শ্রমিকদের আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। এই সময় দোকান পরিচালনায় ব্যবহৃত সকল সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৬-মে) দক্ষিণ আল বাতিনা সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় দেশটির বিভিন্ন এলাকায় কঠোর অভিযান পরিচালনা করছে ওমান পুলিশ। দেশটির সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এই অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বারকা এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় বাড়িতে একটি অবৈধ দর্জির দোকানে অভিযান করে সেই দোকানের কর্মরত প্রবাসী শ্রমিকদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনঃ ‘মধ্যপ্রাচ্য থেকে শিগগিরই ২৮ হাজার ফেরত আসবে’
এর আগে ওমান পুলিশ উত্তর আল বাতিনা সিটি কর্পোরেশনের শিনাস এলাকায় অভিযান চালিয়ে ৩ টি দর্জির দোকান বন্ধ করে দেয়।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















