ওমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত এবং মৃতে নতুন রেকর্ড করলো আজ। বৃহস্পতিবার (৮-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২০ জন এবং মৃত ১২ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ১১৭ জন এবং মৃত বেড়েছে ৫ জন।

দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। বর্তমান পরিস্থিতির তুলনায় সামনে আরো ভয়াবহ পরিস্থিতির আশংকা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে দেশটির আইসিউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৪ জন এবং এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৫ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন। নতুন ১২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৪৭ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৯২০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৫২ জন। সুপ্রিম কমিটির ধারণা অনুযায়ী দেশটিতে পহেলা এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত করোনা সংক্রমণের সর্বোচ্চ পিক টাইম ধরা হয়েছে। এই ২মাস দেশটির জন্য খুবই ভয়াবহ সংক্রমণের ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন সহ একাধিক পদক্ষেপ গ্রহণের আভাস দিয়েছে সুপ্রিম কমিটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















