মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত কিছুদিন যাবত আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও আজ নিম্নমুখী রয়েছে দেশটির আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। সেইসাথে বেড়েছে গতকালের তুলনায় সুস্থ রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার (১-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৮০০ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। যা গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ৩৬২ জন এবং মৃত কমেছে ৬ জন। দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও আজকের রিপোর্টে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন অনেকেই।

আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৬৭৩ জন, যা গতকালের তুলনায় ১০৫ জন বেশি মানুষ সুস্থ হয়েছে আজ। বর্তমানে আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১৬০ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৮১ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১৫ জন। মহামারী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটিতে চলছে রাত্রিকালীন লকডাউন।
এতেও ভালো ফলাফল না মিললে পরবর্তীতে পুরপুরি লকডাউন সহ আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুতরাং লকডাউনে যাতেকরে গত বছরের মতো কোনো ধরণের ভোগান্তিতে না পরতে হয়, সেজন্য সকলকে অন্তত এক মাস চলার মত নগদ অর্থ সাথে রাখতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীরা।
সেইসাথে যারা এই মুহূর্তে দেশ থেকে পুনরায় ওমান যাওয়ার অপেক্ষা করছেন, তাদেরকে দ্রুত ওমান যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও যারা ওমান থেকে দেশে আসতে চাচ্ছেন, তাদেরকেও দ্রুত দেশে আসতে বলা হয়েছে। অন্যথায় গত বছরের ন্যায় ফ্লাইট বন্ধ হলে ভোগান্তিতে পরার আশংকা রয়েছে প্রবাসীদের।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















