ওমানে অবৈধভাবে সাগরে মাছ শিকারের অপরাধে ৩৪ বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রবাসীদের মাছ ধরতে নিষেধ করার পরেও রাতে অবৈধভাবে মাছ ধরার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাইকে ওমানের মাসিরাহ অঞ্চল থেকে শুক্রবার রাতে আটক করা হয় বলে প্রবাস টাইমকে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। আটককৃতদের বিরুদ্ধে দেশটির মেরিটাইম ফিশিং অ্যান্ড লাইভ অ্যাকোয়াটিক রিসোর্সেস প্রটেকশন আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের
কৃষি, মৎস্য ও পানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















