বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বিনোদন

ডিবি হারুনের আটকে দেওয়া ‘ইয়াসমিন’–এর কাজ আবার শুরু

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Sep 23
পড়ুন: 2 মিনিটে
0
ডিবি হারুনের আটকে দেওয়া ‘ইয়াসমিন’–এর কাজ আবার শুরু
144
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে আমি ইয়াসমিন বলছি নামে সিনেমা বানাচ্ছেন সুমন ধর, এমন একটা খবর  বছরের ৫ ফেব্রুয়ারি  ছাপা হয়। ‘অনন্যা, হাসনার পর ইয়াসমিন’ শিরোনামে খবরটি প্রকাশের দিনই পরিচালকের কাছে একটি নম্বর থেকে একাধিকবার ফোন আসে। অপরিচিত নম্বর, তাই তিনি ধরেননি। পরদিন আরেকটা নম্বর থেকে ফোন। দুইদিন পরই তাঁর একটি ওয়েব ফিল্মের শুটিং, তাই টেকনিশিয়ান ফোন করছেন ভেবে ফোনটা ধরলেন সুমন।

জানালেন, ‘কণ্ঠ শুনে বুঝলাম, জায়েদ (খান) ভাই। আগের দিনও তিনি ফোন করেছিলেন। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, “আপনাকে আমার সঙ্গে একটু হারুন (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ) ভাইয়ের ওখানে যেতে হবে। কেন যেন আপনাকে ডাকছেন। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। ” পরদিন আমি গেলাম, কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম, হারুন সাহেব তাঁর রুমে বসা। তাঁর টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, “কী অবস্থা? শুনলাম, আপনি একটা সিনেমা করছেন, আমি ইয়াসমিন বলছি? ” বললাম, হ্যাঁ করছি। তিনি বললেন, “এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে। ওগুলো আপনাকে দিই, সেখান থেকে করেন।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

সুমন জানান, ‘বললাম, এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি। সেই ২০১৭ সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প, সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে। নিজেরও টাকা বিনিয়োগ আছে, প্রযোজকেরও আছে। সবচেয়ে বড় কথা, ছবিটা বানাব বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই। টুকটাক যে বিজ্ঞাপনচিত্র বানাতাম, তা–ও বন্ধ করে দিই। ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। নাছোড়বান্দা হারুন ভাই এটুকু বললেন, এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বলেছেন, তা নয়। এরপর তাঁর সহকারীকে ডেকে বললেন, “আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন, সেটা করবেন। আর সুমনের যদি স্পনসর প্রয়োজন হয়, আমরা জোগাড় করে দেব।

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

বিজ্ঞাপন

সুমন ধরের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমি ইয়াসমিন বলছির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গেও কথা বলতে চান সাবেক এই ডিবিপ্রধান। এ ঘটনার চার দিন আগে ছবিতে চুক্তিবদ্ধ হন মিম।

সুমন বলেন, ‘আমাকে বললেন, “মিমকে ফোন করেন। ” করলাম, পেলাম না। এরপর তিনি সরাসরি ফোন করলেন। মিমকে ফোন করে বললেন, “এই ছবি হবে না, বুঝেছ? ”এরপর দু–এক মিনিট আরও কথা বললেন। আমি সেখানে অনেকক্ষণ বসে রইলাম। এরপর জায়েদ খান আমাকে একটা কথা বলেছিলেন, “শোনো সুমন, তুমি তো ছোট মানুষ। পরিচালনা করো। আমাকে তো হারুন ভাই বলেছিলেন, তোমাকে তুলে নিয়ে আসতে; করিনি। কারণ, তুমি আমার পরিচালক সমিতির সদস্য। হারুন ভাইদের রাগানোও তো ঠিক নয়। তাঁরা কাজের মানুষ। তুমি এ রকম একটা গল্প নিয়ে কেন কাজ করবে? আরও ভালো ভালো গল্প নিয়ে কাজ করবে। আরও অনেক গল্প আছে। ” এসব কথাবার্তা আর ভালো লাগছিল না আমার।

ডিবি কার্যালয়ে যখন পরিচালক সুমনের সঙ্গে কথা হচ্ছিল, ভারতে তখন মানুষ ছবির শুটিংয়ে অভিনেত্রী মিম। সেদিনের স্মৃতিচারণা করে মিম বলেন, ‘হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি (হারুন অর রশীদ) কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোনকল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারব না। যখন তিনি বললেন, “তোমার পরিচালক আমার সামনে বসা, ” তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ হয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়া ‘আমি ইয়াসমিন বলছি’ ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে। রোববার দুপুরে ছবির পরিচালক সুমন ধর এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছবিটি তিনি বানাবেন। সব ধরনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পরিচালক জানান, ছবিটির গল্প নিয়ে তিনি কয়েক বছর প্রি–প্রোডাকশন করেছেন। তাই যেকোনোভাবে ছবিটির শুটিং বন্ধের সিদ্ধান্ত মানতে পারেননি। তবে এখন আবার কাজটি শুরু করতে পারবেন ভেবে স্বস্তি বোধ করছেন। সুমন বলেন, ‘প্রি-প্রোডাকশন ও শিল্পীদের সঙ্গে চুক্তি পর্ব শুরু হচ্ছে। শিগগিরই শুটিং শুরু করব। এই ছবিতে আউটডোরে শুটিংয়ের অংশই বেশি। আমার মনে হয়, এই মুহূর্তে আউটডোর শুটিং করার মতো অবস্থা আসেনি। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে গিয়ে এমনটাই মনে হয়েছে। আমি ইয়াসমিন বলছির কাজ দিনাজপুর ও ঢাকার আউটডোরে হবে। এখন আমরা সব গুছিয়ে নিচ্ছি। পরিবেশ অনুকূলে আসামাত্র শুটিংয়ে যাব।’ এত দিন পর ছবিটির শুটিং শুরুর খবরে আনন্দিত মিম। তিনিও জানান, পরিচালক তাঁকে বলেছেন শুটিংয়ের জন্য প্রস্তুত হতে। কাজটি হবে।

১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামে ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী। বয়স আনুমানিক ১৬ বছর। ওই এলাকারই একটি পানের দোকানের সামনে দিনাজপুরগামী বাসের জন্য অপেক্ষা করছিল। সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে একপ্রকার জোর করেই তাকে নিয়ে যায়। পরদিন সকালে গোবিন্দপুর নামক জায়গায় ওই কিশোরীর লাশ পাওয়া যায়। ওই ঘটনা দিনাজপুরের মানুষকে ক্ষুব্ধ করে, রাস্তায় নেমে আসেন তাঁরা, গড়ে তোলেন আন্দোলন। সেই আন্দোলনে আবার গুলি চালায় পুলিশ। সে সময় নিহত হন সাতজন, আহত দুই শতাধিক। এই ঘটনা অবলম্বনেই নির্মিত হবে আমি ইয়াসমিন বলছি।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

এ মুহূর্তে কানাডায় আছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তিনি  বলেন, ‘আমি একটা কাজে তখন ডিবি অফিসে গিয়েছিলাম। সেখানেই শুনি, সুমন ধরকে তুলে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। উপস্থিত সবাই বলছিল, আমি সেই পরিচালককে চিনব। হারুন ভাইও তখন জানতে চাইলেন, চিনি কি না? বললাম চিনি। এরপর সেই পরিচালকের সঙ্গে কথা বলি। পরদিন ডিবি অফিসে যাই।

সেই সঙ্গে তিনি পরিচালককে ‘আমি ইয়াসমিন বলছি’ না বানানোর ব্যাপারে পরামর্শ দেওয়ার কথা স্বীকার করেছেন।

আরও দেখুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city

এ সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অপরাধ

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

April 23
স্ত্রী’কে বয়কটের ঘোষণা হিরো আলমের
বাংলাদেশ

স্ত্রী’কে বয়কটের ঘোষণা হিরো আলমের

April 16
বিমানে হেনস্তার মুখে গায়িকা ইমন চক্রবর্তী
বিনোদন

বিমানে হেনস্তার মুখে গায়িকা ইমন চক্রবর্তী

April 13
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post