বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৌদি আরব যাওয়ার জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করেন।
তাকে আটক করে পতেঙ্গা মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















