বিজ্ঞাপন
Tuesday, March 10, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home লিড নিউজ

প্রবাসী আয়ে সৌদিকে পেছনে ফেলে শীর্ষে আরব আমিরাত

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jul 13
পড়ুন: 1 মিনিটে
0
আমিরাত আবাসন মালয়েশিয়া কুয়েত ওমান প্রবাসী ওমান জাপান

ফাইল ছবি

112
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সৌদি আরবকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। সদ্য বিদায়ী ২০২৩–২৪ অর্থবছরে ইউএই থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। তার আগের অর্থবছরে (২০২২–২৩) প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছিল তৃতীয় অবস্থানে। সেখান থেকে গত অর্থবছর শেষে দেশটি শীর্ষে উঠে এসেছে। প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ইউএই থেকে প্রবাসী আয় বেড়েছে ১৬০ কোটি ডলার বা প্রায় ৫৩ শতাংশ। তাতেই শীর্ষে উঠে এসেছে দেশটি। ইউএইর পর গত অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ২০২৩–২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৯৬ কোটি মার্কিন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে সদ্য বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২৭৯ কোটি ডলার।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এদিকে, ২০২২–২৩ অর্থবছরে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ ছিল সৌদি আরব। সদ্য বিদায়ী অর্থবছর শেষে দেশটির শীর্ষ অবস্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে। কারণ, দেশটি থেকে বৈধ পথে আসা প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এক বছরের ব্যবধানে সৌদি আরব থেকে প্রবাসী আয় কমেছে ১০৩ কোটি ডলার বা প্রায় ২৭ শতাংশ।

আরওপড়ুন

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

মেয়াদ উত্তীর্ণ ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও

বিজ্ঞাপন

সৌদি আরবকে পেছনে ফেলে প্রবাসী আয়ে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষে উঠে আসাকে আশ্চর্যজনকই মনে করছেন ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি। আবার সেখানে কর্মরত শ্রমিকদের বেতন–ভাতাও খুব বেশি বেড়ে গেছে তা–ও নয়। ফলে দেশটি থেকে প্রবাসী আয় বেড়ে যাওয়ার পেছনে ‘অন্য কারণ’ থাকতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা।

সরকারি সংস্থা বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে এ দেশ থেকে জনশক্তি রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইউএইতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে ১ লাখের কিছু বেশি। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৯৮ হাজারে। আর চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে গেছে প্রায় সাড়ে ৩৩ হাজার শ্রমিক।

বিএমইটির তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ইউএইতে বাংলাদেশ থেকে মোট জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় সাড়ে ২১ লাখ। তার বিপরীতে সৌদি আরবে একই সময়ে এ দেশ থেকে গেছে প্রায় ৩৯ লাখ শ্রমিক। সেই হিসাবে ইউএইর চেয়ে প্রায় দ্বিগুণ বেশি শ্রমিক রয়েছে সৌদি আরবে। তা সত্ত্বেও সৌদি আরব থেকে প্রবাসী আয় কমছে আর উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে সদ্য বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের যে প্রবৃদ্ধি, সেটি শুধু প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বলে মনে হয় না। প্রবাসী আয়ে যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, গত কয়েক বছরে দেশটিতে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে এত প্রবৃদ্ধি হয়নি। তাই প্রবাসী আয়ে ইউএইর শীর্ষে উঠে আসার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদ ও শ্রমবাজারবিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের নতুন গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এ কারণে পাচার হওয়া অর্থের একটি অংশ হয়তো প্রণোদনার সুবিধা নিতে বৈধ পথে দেশে ফেরত আসছে। প্রণোদনা গ্রহণের পর সেই অর্থ আবার অবৈধ পথে চলে যাচ্ছে।

এ বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেন, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েক বছরে যে পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছে, তার সঙ্গে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির এ তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা জানি, দেশ থেকে নানাভাবে অর্থ পাচার হচ্ছে। সে ক্ষেত্রে দুবাই থেকে পাচারের অর্থ প্রণোদনার সুবিধা নিতে প্রবাসী আয় হিসেবে আসছে কি না, সেটা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখতে পারে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, প্রবাসী আয়ে সরকার যে প্রণোদনা দেয়, তার পাশাপাশি ব্যাংকগুলোও আলাদা প্রণোদনা দিচ্ছে। আবার প্রবাসী আয় বাড়াতে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কিছুটা নমনীয় রয়েছে। তার সুযোগে বৈধ পথে পাচারের অর্থ দেশে এনে প্রণোদনা নিয়ে তা আবার দেশের বাইরে চলে যাচ্ছে কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত অর্থবছরে প্রবাসী আয়ের দিক থেকে শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কাতার ও কুয়েত থেকে প্রবাসী আয় আসা আগের বছরের তুলনায় কমেছে। আর বাকি ছয়টি দেশ থেকে আয় আসা বেড়েছে। এর মধ্যে প্রবাসী আয়ে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে ওমানে। মালয়েশিয়া থেকে আসা প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ। আর যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩৪ শতাংশ। এসব দেশ থেকে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির পেছনে বড় কারণ গত কয়েক বছরের দেশগুলোতে শ্রমিক যাওয়া বেড়েছে।

বিএমইটির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের পর ওমানে সবচেয়ে বেশি শ্রমিক গেছেন ২০২২ ও ২০২৩ সালে। এই দুই বছরে দেশটিতে ৩ লাখের বেশি শ্রমিক গেছেন। একইভাবে ২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ২০ বছরের মধ্যে মালয়েশিয়ায় সর্বোচ্চ শ্রমিক গেছেন গত বছর। ২০২৩ সালে বাংলাদেশ থেকে সাড়ে তিন লাখের বেশি শ্রমিক মালয়েশিয়া গেছেন। সেই সঙ্গে গত ২০ বছরের মধ্যে ২০২৩ সালেই সর্বোচ্চ সংখ্যক শ্রমিক গেছেন যুক্তরাজ্যে। গত বছর বাংলাদেশ থেকে ১০ হাজারের বেশি শ্রমিক গেছেন দেশটিতে।

ফলে এসব দেশ থেকে প্রবাসী আয় আসার ক্ষেত্রে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে যুক্তিসংগত মনে করছেন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে গত দুই বছরে শ্রমিক যাওয়ার সংখ্যা কমার পরও দেশটি থেকে প্রবাসী আয়ের বড় উল্লম্ফনকে সন্দেহের চোখেই দেখছেন তাঁরা।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: প্রবাসপ্রবাসী

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
এবারের ঈদের চাঁদ কোন দেশে কবে দেখা যাবে
ওমান

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post