বিজ্ঞাপন
Thursday, March 19, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

দেশে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে: প্রধান বিচারপতি

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Jul 9
পড়ুন: 2 মিনিটে
0
দেশে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে: প্রধান বিচারপতি
84
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বর্তমানে দেশে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে, কেউ কারো কথা মানে না। তাই সবাই নীতি থেকে সরে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, বঙ্গবন্ধু আধুনিক বিশ্বের একজন বলিষ্ঠ নেতা। বঙ্গবন্ধু তার জীবনে বহু কথা বলেছেন। পৃথিবীর সব দেশের নেতা এ একই কথা বলেছেন। সেখানে অনেক মানুষ একথা শুনে সভ্য হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর কথা শুনে আমরা সভ্য হতে পারিনি। আমরা অসভ্যতে পরিণত হয়েছি।

সোমবার বিকাল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সমন্বয়ে বঙ্গবন্ধুর ভাষ্য শীর্ষক বঙ্গবন্ধু চেয়ার বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটির আয়োজন করে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

আরওপড়ুন

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিজ্ঞাপন

ওবায়দুল হাসান বলেন, একে অপরের প্রতি রেস্পেক্ট আমাদের দেশে কমে গেছে। কারো কথা কেউ মানে না। যে কারণে একে অপরের কাছে গুরুত্বহীন হয়ে উঠেছি। এক বাহিনী অন্য বাহিনীর ওপর দোষ চাপাচ্ছে। এক সংস্থা অন্য সংস্থার ওপর। যার ফলে আমরা নীতি থেকে সরে দুর্নীতিতে জড়িয়ে পড়ছি।

এসময় তিনি সরকারি পদে থেকে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সততা ও দুর্নীতিমুক্ত থাকার একটি উদাহরণ তুলে ধরেন। বলেন, ২০১৪ সালে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেই প্রোগ্রামে তাকে একটি গ্রাইন্ডার উপহার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে উপহারটি নিতে চাননি। অনেক রিকোয়েস্টের পর গ্রাইন্ডারটি নিলেও তিনি পরেরদিন সেই কোম্পানিকে একটি চেক পাঠিয়ে টাকাটি ফেরত দিয়েছিলেন। কিন্তু কোম্পানি তার চেক ভাঙাচ্ছিল না। তখন সে তাদের বার্তা পাঠায় চেক না ভাঙালে তিনি উপহারটি ফেরত দেবেন। কারণ আব্দুল কালাম মনে করেন উপহারের পেছনে কোনো স্বার্থ থাকে। তাই আমাদের বুঝতে হবে নীতি ও দুর্নীতির মধ্যে পার্থক্য কী।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতার আগে পাঁচটি দুর্নীতির মামলা হয়েছিল। তখন তিনি এ মামলা হওয়ার পর জেল থেকে তার বাবাকে চিঠি লিখেছিলেন, আমাকে যেহেতু দুর্নীতিবাজ বানিয়েছে আমি আর রাজনীতি করব না। একথা তিনি কষ্ট পেয়ে বলেছিলেন। পরবর্তীতে বিচারিক কার্যক্রম শক্তিশালী হওয়াতে হাইকোর্টে তিনি সবগুলো মামলায় মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শিক্ষিত সমাজের দুর্নীতি নিয়ে সব থেকে বেশি চিন্তিত ছিলেন।

ওবায়দুল হাসান বলেন, সে সময় বঙ্গবন্ধুর মামলাগুলোর সব বিষয়ের কথোপকথন নিয়ে হাইকোর্টে একটি প্রকাশনী চালু করা হয়েছে। সেখানে তার মামলার সব বিষয়গুলো আছে।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুসাশন মেনে চলার ওপর গুরুত্ব দেন। বলেন, কোনো ইবাদত কবুল হবে না যদি আপনার রুজি হালাল না হয়।

অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধুর ভাষ্য নিয়ে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন- অর- রশিদ।

এ সময় তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গুবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করে আমাকে প্রথম দায়িত্ব দেওয়াতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু চেয়ার হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমি চিন্তা করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে একটি বই লিখব।

প্রফেসর ড. হারুন- অর- রশিদ বলেন, আমার লেখা গবেষণা প্রবন্ধটি মূলত ৫৪ পৃষ্ঠার। এর মধ্যে মূল অংশ ৩৫ পৃষ্ঠার। আমার বইয়ে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে। রেফারেন্সকে কম গুরুত্ব না দিয়ে আমি সবাইকে অনুরোধ করব রেফারেন্সগুলো দেখতে। তাহলে অনেক কিছু জানতে পারবেন আমার এ গবেষণাটি থেকে।

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি কম বেশি সব জায়গায় আছে। কোথাও কোথাও দুর্নীতি হলেও সেখানে এর বিরুদ্ধে বলার অনেক ব্যবস্থা আছে। দুর্নীতি সম্পূর্ণ রূপে শেষ না হলেও, এটাকে অনেক অংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার অনেক বক্তৃতায় বহুবার দুর্নীতি নিয়ে কথা বলেছেন। তিনি দুর্নীতিকে শুধু অসৎ উপায়ে অর্থ আয়ের বিষকে বুঝায়নি, তিনি নানাভাবে দুর্নীতিকে সংজ্ঞায়িত করেছেন।

দেশ ভাগ হওয়ার পর থেকে ২৩ বছর ধরে পাকিস্তান বাংলাদেশকে ঔপনবেশিক হিসেবে শাসন করেছিল। তাই তখন আমাদের দাবি ছিল, বাঙালি জাতি হিসেবে মুক্তি। সে সময় দুর্নীতি নিয়ে তেমন একটা কথা বলা হতো না। কারণ আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। বঙ্গবন্ধুও সে সময় দুর্নীতি নিয়ে কম কথা বলেছে, কারণ তখন আমাদের দাবি ছিল অন্য কিছু। কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তিনি দুর্নীতি নিয়ে অনেক কিছু বলেছেন। ঘুষ দুর্নীতি, অবৈধ মজুর সৃষ্টি করা সহ মানুষকে যেসব বিষয়ে কষ্ট দেয় তা বঙ্গবন্ধুকে সব থেকে বেশি পীড়া দিয়েছে।

তিনি বিভিন্ন জনসভায় দুর্নীতি নিয়ে সেক্টর ওয়াইজ বক্তৃতা দিয়েছেন। এমনকি তিনি তখন দুর্নীতি নিয়ে বিভিন্ন পরিসংখ্যানও দিয়েছেন।

ড. হারুন- অর- রশিদ বলেন, বর্তমানে যে দুদুক তা বিএনপি তৈরি করলেও এটা ছিল মেরুদণ্ডহীন একটি প্রতিষ্ঠান। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ প্রতিষ্ঠানটিকে অনেক বেশি শক্তিশালী করেছেন।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: প্রধান বিচারপতিশ্রদ্ধাবোধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দরে দেশি বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা
জাতীয়

বিমানবন্দরে দেশি-বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা

April 22
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব
জাতীয়

দেশের টাকা চুরি করে বিদেশে মোজ-ফুর্তি করছেন আওয়ামীলীগ নেতারা

April 21
Apbn
জাতীয়

ঢাকা এয়ারপোর্টে প্রায় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ১

April 21
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post