মাহফিল চলাকালীন ষ্টেজে উঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ওপর হামলার চেষ্টা করেন মেহেদি হাসান (২২) নামের এক যুবক। সোমবার (১১ জানুয়ারি) রাতে বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে একটি মাহফিলে বয়ান চলাকালীন এই ঘটনা ঘটে।
তখন আশপাশে থাকা মাহফিল কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিসহ অন্যান্যরা ওই যুবককে জাপটে ধরে নিবৃত্ত করেন। কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালান।
এই ঘটনায় মাহফিলে হট্টগোল সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য বয়ান বন্ধ রাখেন চরমোনাই পীর। তিনি ওই যুবককে মারধর করতে নিষেধ করেন এবং তার সম্পর্কে খোঁজ নিয়ে জানাতে বলেন মাহফিল কমিটি ও স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাদের।
পরে মাহফিল মঞ্চে উপস্থিত ওই যুবকের বাবা তার মানসিক ভারসাম্যহীন ছেলের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান চরমোনাই পীর রেজাউল করিমের কাছে। তাকে ক্ষমা করে দেন চরমোনাই পীর। এরপর পরিবেশ স্বাভাবিক হয়।
আরো পড়ুনঃ এয়ারপোর্টে নেমেই কান্নায় ভেঙ্গে পরেই ৫ ওমান প্রবাসী
মেহেদি হাসান বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। স্বজনরা জানান, মেহেদি হাসান মানসিক ভারসাম্যহীন।
তাকে সুস্থ করার জন্য চিকিৎসক, ওঝা ও ফকিরকে দেখানো হয়েছে। তাতে কাজ হয়নি। কিছুদিন ধরে তার স্বভাব আক্রমণাত্মক। দু’দিন আগে রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন শিকদারকে দেখে বাঁশ নিয়ে তেড়ে যান মেহেদি হাসান।
এরপর তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে সোমবার রাতে শ্যামপুর স্কুল মাঠে চরমোনাই পীরের মাহফিলে হাজির হন। এরপর পীরের ওপর ওপর হামলার চেষ্টা করেন। পরে সেখান থেকে নিয়ে এসে মেহেদিকে ফের ঘরে আটকে রাখা হয়েছে।
স্বজনরা আরও জানান, ওই ঘটনার পর থেকে নানা জায়গা থেকে মেহেদি হাসানের পরিবারের কাছে ফোন আসছে। এসব কারণে মেহেদিকে চিকিৎসার জন্য পাবনা শহরের হেমায়েতপুরে মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের সদস্যরা। দু-একদিনের মধ্যে তাকে সেখানে পাঠানো হবে।
আরো পড়ুনঃ বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলী

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে একটি মহল ভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছেন। সেসব কথায় কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, মেহেদি হাসান নামের ওই যুবক মানসিক রোগী। সে যেন আর এ ধরনের ঘটনা না পারে, সেজন্য পরিবারের সদস্যরা তাকে বাড়িতে পাহারা দিয়ে রেখেছেন।
https://www.youtube.com/watch?v=SEwlZlYYBDM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















