বিজ্ঞাপন
Thursday, March 19, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অন্যান্য

ভয়ংকর রাসেল’স ভাইপার ঢাকাসহ ২৮ জেলায়

Abid Ahmed Akash Abid Ahmed Akash
Jun 17
পড়ুন: 1 মিনিটে
0
ভয়ংকর রাসেল’স ভাইপার ঢাকাসহ ২৮ জেলায়

ভয়ংকর রাসেল’স ভাইপার ঢাকাসহ ২৮ জেলায়

328
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

দেশে বিষধর রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ছে। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়। তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। গত বছর ২০টি জেলায় ভয়ঙ্কর রাসেল’স ভাইপার পাওয়া গেলেও বর্তমানে এ সাপ ছড়িয়ে পড়েছে আরো ১০টি জেলায়। দেশে এখন ২৮ জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল’স ভাইপার।

দেশের বিভিন্ন জেলার নদীকেন্দ্রিক এলাকা ও চরাঞ্চলে মূর্তিমান আতঙ্ক হিসাবে ধরা দিয়েছে বিষধর সাপ রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া)। কয়েক সপ্তাহে এ সাপের কামড়ে কৃষকসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। সাপটির কামড়ে ইতোমধ্যে পঙ্গু হয়েছেন অনেকে। অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। রাসেল’স ভাইপারের ভয়ে কয়েকটি এলাকায় কৃষক পাকা ধান কাটতে যাচ্ছেন না।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এসব জেলায় মূলত নদী অববাহিকা ও নদীতীর থেকে দেড় কিলোমিটারের ভেতরে এদের পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে, সাপটি ধীরে ধীরে তার বিস্তৃতি ও প্রজনন বাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে। দেশে জন্ম নেয়া রাসেল’স ভাইপারের মধ্যে ৭৮ শতাংশই স্ত্রী প্রজাতির। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী দিনে রাসেল’স ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু বেড়ে যাবে। এ সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যুর দুই দেশ ভারত ও শ্রীলংকার চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশে অনেক এলাকায় জনসংখ্যার ঘনত্ব এ দুই দেশের চেয়ে বেশি।

আরওপড়ুন

স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

বিমানবন্দর ঘিরে ভয়ংকর চক্র, টার্গেট প্রবাসীরা

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দেশের ২৮টি জেলায় রাসেল’স ভাইপারের অবস্থান, কামড়, মৃত্যু ও হতাহতের খবর পাওয়া যায়। জেলাগুলো হলো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রাম।

ধারণা করা হয়, ২০০৯ সালে ফারাক্কার সব বাঁধ খুলে দেয়ায় বিহারসহ ভারতের বিভিন্ন এলাকার নদী অববাহিকা ধরে বাংলাদেশে রাসেল’স ভাইপার নতুন করে প্রবেশ করে। সেসময় চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি (যে অংশে পদ্মা নদীর প্রবেশ) এবং বরেন্দ্র অঞ্চলে সাপটির দেখা মেলে। সাপটির কামড়ে কয়েকজন মারাও যান তখন। রাসেল’স ভাইপার নিয়ে শুরু থেকেই গবেষণা করছেন রাজশাহীর সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমন।

তিনি বলেন, দেশে রাসেলস ভাইপারের বিস্তৃতি দিনদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত সাপটি মূলত নদী অববাহিকায় নদীর দুই তীর থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে পাওয়া যাচ্ছে। নদীর চরাচঞ্চলেও এদের অবাধ বিচরণ। এরা আগামী দিনে ধীরে ধীরে আরও ছড়িয়ে যাবে বলে মনে করি। খাবারের খোঁজে বা প্রজননের তাগিদে প্রতিবছর যদি আধা কিলোমিটার বা এক কিলোমিটার করেও নদী অববাহিকা থেকে ভেতরে প্রবেশ করতে থাকে, তাহলে আগামী ১০ বছরে বিস্তৃত এলাকায় ছড়িয়ে যাবে।

এই গবেষক বলেন, আমরা পদ্মাকেন্দ্রিক ৭-৮ বছরের ডেটা কালেক্ট করেছি। দেখা যাচ্ছে, রাসেল’স ভাইপারের জুভেনাইল বেবিদের (দেশে জন্ম নেওয়া এবং বছরের বাচ্চা বা গত বছরের বাচ্চা) মধ্যে ৭৮ ভাগই স্ত্রী প্রজাতির। এতে বোঝা যায়, এ সাপের প্রজনন দেশে আরও বাড়বে। এরা পদ্মার বিভিন্ন চরে কাশবন, ছায়ায় থাকত। সাম্প্রতিক বছরগুলোয় এ কাশবন কেটে কৃষিজমির আওতায় আনা হয়েছে। এ কারণেও সাপগুলো ধানখেত, কৃষিজমিতে বাসা বেঁধেছে, খাবার খোঁজ করছে। বিশেষ করে ধান কাটতে গিয়ে রাসেল’স ভাইপারের কামড়ের শিকার হচ্ছেন কৃষক।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রায় ১০৪ প্রজাতির সাপ পাওয়া যায়। এরমধ্যে ৩০ প্রজাতির সাপ বিষধর। সবচেয়ে বিষধর হলো রাসেলস ভাইপার। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ভীষণ রকমের বিষাক্ত রাসেলস ভাইপার আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারে। এ সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে।

 

আরও দেখুন:

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ভয়ংকররাসেল ভাইপার

এ সম্পর্কিত আরও পড়ুন

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়
লিড নিউজ

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়

April 23
বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী এমপিদের
সামাজিক

বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী-এমপিদের

April 21
হজের নতুন বিধিমালা প্রকাশ, কী আছে এতে
জানা অজানা

হজের নতুন বিধিমালা প্রকাশ, কী আছে এতে

April 20
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post