ঢাকা থেকে উড়াল দিয়ে শারজাহগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে আবারও শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করেছে।
গতকাল মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ফিটস এয়ারের বিমানটি শাহজালালে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, ফ্লাইট নম্বর- ৯৫১৫ এয়ারবাসের এ-৩২০ মডেলের বিমানটি বিকেল ৪টা ৪০ মিনিটে শারজাহর উদ্দেশে ছেড়ে যায়। পরে কলকাতার আকাশ থেকে আবারও শাহজালালে অবতরণ করে ৭টা ২৭ মিনিটে। ফ্লাইটটিতে ১৪৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
ক্যাপ্টেন জানান, ইঞ্জিনে প্রেসার কম পাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বিমানটি ফিরে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















