বিজ্ঞাপন
Friday, February 13, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশ

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Dec 30
পড়ুন: 1 মিনিটে
0
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশ
14
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মুসলিম বিশ্বের সঙ্গে পুরোদমে কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এতে সমর্থন দিচ্ছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই চারটি মুসলিম দেশ ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়েছে।

আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরও দু’টি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে বলে দাবি করেছেন এক ইসরায়েলি মন্ত্রী। তবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ এধরনের সম্পর্ক গড়তে মোটেও আগ্রহী নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

 

আরওপড়ুন

খুতবায় ইসরাইলের সমালোচনা, আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা

“ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল হাসিনা”

বিজ্ঞাপন

গত কয়েক মাসে হোয়াইট হাউসের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে চার মুসলিম দেশ- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এখন পঞ্চম দেশের সন্ধানে রয়েছে ওয়াশিংটন-জেরুজালেম। বিশেষ করে এশিয়ার কোনও মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক হবে কি না জানতে চাইলে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, ‘আমরা সেই দিকেই কাজ করছি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি… শান্তিচুক্তির ভিত্তিতে আরেকটি দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করছে, এ ধরনের একটি মার্কিন ঘোষণা আসবে।’

বিজ্ঞাপন

ইসরায়েলি এ মন্ত্রী জানান, তাদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তী দু’টি দেশ বাছাই করা হয়েছে। এসময় সরাসরি দেশ দু’টির নাম উল্লেখ না করলেও তিনি বলেন, এর একটি হবে উপসাগরীয় দেশ, তবে সেটি সৌদি আরব নয়, বরং ওমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আকুনিস বলেন, ‘আরেকটি হবে আরও পূর্বাঞ্চলীয় দেশ। সেটি এমন কোনও মুসলিম দেশ হবে, যা খুব একটা ছোট নয়। তবে সেই দেশটি পাকিস্তান নয়।’ সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির আরব আমিরাত সফরের পর থেকেই গুঞ্জন ছিল, ইসলামাবাদ গোপনে ইসরায়েলকে কোনও বার্তা পাঠিয়েছে।

তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী নিজেদের অবস্থান পরিষ্কার করে স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইসরায়েলের বিষয়ে পাকিস্তানের অবস্থান উপস্থাপন করেছি। তাকে জানিয়েছি, ফিলিস্তিন ইস্যুর দৃঢ় ও স্থায়ী কোনও সমাধান না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করব না এবং করতে পারিও না।’

আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন

 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার আলোচনায় নাম এসেছে ইন্দোনেশিয়ারও। ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তাদের শত কোটি ডলারের লোভও দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশটি জানিয়েছে, ফিলিস্তিনিদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

একই নীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছে এশিয়ার আরেক মুসলিম দেশ মালয়েশিয়া। ওমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রশংসা করলেও ইসরায়েলি বন্ধনের বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি।

 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, বাংলাদেশেরও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ নেই। তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান একই রয়েছে।’

রয়টার্সের গত বুধবারের প্রতিবেদনটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসি বাংলা’কে বলেছিলেন, তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে।

আরো পড়ুনঃ শিগগিরই ওমানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করবে ইসরাইল

 

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্মলগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে রয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কবিহীন পথচলা অব্যাহত থাকবে।’ সূত্র: রয়টার্স, বিবিসি বাংলা

আরো দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইসরাইলইসরাইল ফিলিস্তিনইসরাইল সম্পর্কইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশইসরেল বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দরে দেশি বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা
জাতীয়

বিমানবন্দরে দেশি-বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা

April 22
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব
জাতীয়

দেশের টাকা চুরি করে বিদেশে মোজ-ফুর্তি করছেন আওয়ামীলীগ নেতারা

April 21
Apbn
জাতীয়

ঢাকা এয়ারপোর্টে প্রায় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ১

April 21
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post