করোনা পরিস্থিতিতে সারাবিশ্বে ধর্ম চর্চা বেড়েছে। এবার আরব আমিরাতে ৩ হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমস এই সংবাদ নিশ্চিত করেছে।
এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুবাইয়ের ইসলামিক কালচারাল সেন্টারের ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ। তিনি এক ঘোষণায় জানান, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছেন।
মোহাম্মদ লুতাহ বলেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদানে অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















