হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদে পদে হয়রানি ও অব্যবস্থাপনার শিকার হচ্ছেন প্রবাসী ও যাত্রীরা।
বিশেষ করে বিমানবন্দরের নিয়মকানুনের সঙ্গে অনভ্যস্ত যাত্রীদের ভোগান্তি বেশি। দরকার না থাকলেও যাত্রীদের ধরে একরকম জোর করেই লাগেজ র্যাপিং করিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন এক প্রবাসী। নিজের জিনিসপত্রের সঙ্গে স্বজনের জন্য এনেছিলেন উপহারসামগ্রী। কিন্তু যখন লাগেজ হাতে পান, তখন সেটি ছিল ফাটা। ভেতরের জিনিসপত্রও নেই।
এর আগের দিন ওমান থেকে আসেন কুমিল্লার মাহবুব আলম। টার্মিনালের বাইরে তাকে খুব ক্ষুব্ধ অবস্থায় পাওয়া যায়। কারণ তার ব্যাগ খুলে তছনছ করা হয়েছে। জানতে চাইলে এই প্রবাসী জানান, তাকে অভিযোগ ছাড়াই অকারণে বিমানবন্দর কর্মীরা হয়রানি করেছেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, অনেক যাত্রীর লাগেজ বা কার্টন অতিরিক্ত ওজনের হয়ে থাকে। তখন তারা লাগেজের সুরক্ষার স্বার্থে র্যাপিং করিয়ে নেন।
তবে এ ক্ষেত্রে জোর করার কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এর আগে বিভিন্ন সময় তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















