নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের কারণে প্রায় চার ঘণ্টা ধরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যা ৬টার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
রাত ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।
তিনি বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে সন্ধ্যার পর থেকে বিমান চলাচল বন্ধ হয়েছে। ইতোমধ্যে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে। আমরা দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















