ওমানে বাসাবাড়িতে ঢুকে জুয়েলারি ও মূল্যবান সম্পদ চুরির ঘটনায় ৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
তারা মাস্কাট এবং দক্ষিণ আল বাতিনায় ছোটবড় অন্তত ৩০ টি চুরির অপরাধের সাথে যুক্ত। প্রবাসীদের ৭ জনই এশীয় অঞ্চলের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীরা রাতের বেলায় বিভিন্ন বাসাবাড়ি টার্গেট করে রেকি করতেন। খোঁজ রাখতেন কোথায় কী রয়েছে, পরে সুবিধাজনক সময়ে গিয়ে চুরি করতেন তারা।
এই প্রবাসীরা চোরেরা খেয়াল রাখতেন কোন বাসা ফাঁকা রয়েছে কিংবা কোনটায় নিরাপত্তা কম। বাড়ির মালিকের অনুপস্থিতিতেই তারা বেশিরভাগ চুরির কাজে সফল হয়েছেন।
এক নির্দেশনায় পুলিশের তরফ থেকে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, নিজেদের সম্পত্তির সুরক্ষায় তারা যেন আরও সচেতন হন। প্রয়োজনে ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি আরও বৃদ্ধি করা উচিৎ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















