ওমানে মহামারী করোনায় আজ আক্রান্ত কমলেও গতকালের তুলনায় বেড়েছে তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪ জন, যা গতকালের তুলনায় ৪৫ জন কম। দেশটিতে নতুন সুস্থ রোগীর সংখ্যা ৩১৪ জন।
আজ নতুন মৃতের সংখ্যা ৭ জন, যা গতকালের চেয়ে ৫ জন বেশি। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৬১ জন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ ১ লাখ ২৫ হাজার ৪৯০ জন এবং সুস্থ ১ লাখ ১৭ হাজার ৩৪ জন। যা মোট আক্রান্তের ৯৩.৩ শতাংশ রোগী এখন সুস্থ।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪১ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৭১ জন। দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















