ওমান থেকে দুবাই ভ্রমণকারী যাত্রীদের এখন থেকে ভ্রমণের আগে আর কোনো পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছে আমিরাত। তবে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর ফ্রি পিসিআর পরীক্ষা করিয়ে নিতে হবে যাত্রীদের।
সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং ওমান এই চারটি জিসিসি দেশ থেকে দুবাইতে যেতে এখন থেকে আগের থেকে পিসিআর পরীক্ষার প্রয়োজন হচ্ছে না। এক বিবৃতিতে আমিরাত জানিয়েছে, “দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর পিসিআর পরীক্ষা করিয়ে নিতে হবে।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
তবে হাত্তা সীমান্ত দিয়ে বা স্থল পথে আসা যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। হাত্তা বর্ডার দিয়ে প্রবেশকারীদের অবশ্যই ৯৬ ঘন্টা আগে পিসিআর পরীক্ষা করিয়ে নিতে হবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, দুবাই পৌঁছানোর পর যুক্তরাজ্য ও জার্মান ভ্রমণকারীদেরও পিসিআর পরীক্ষা করতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















