বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

মানব পাচার চক্রে ২২ বাংলাদেশি

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Apr 20
পড়ুন: 2 মিনিটে
0
মানব পাচার চক্রে ২২ বাংলাদেশি
82
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনায় মানব পাচার চক্রের দেশীয় ২২ সদস্যের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চক্রের অধিকাংশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।

ইতালিতে পাঠানোর কথা বলে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দেশি ও আন্তর্জাতিক মানব পাচার চক্র। ১৪ ফেব্রুয়ারি রাতে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনার দুই মাস পর শুক্রবার বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বলেন, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সজল বৈরাগী মারা গেছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় সজলের বাবা সুনীল বৈরাগী মামলা করেছেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের সিনিয়র কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। মামলাটি এপিবিএন তদন্ত করবে বলে জানা গেছে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এর আগে, লিবিয়া থেকে নৌকায় সাগরপথে ইউরোপ যাত্রাকালে ১৪ ফেব্রুয়ারি তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে ৯ জন মারা যায়। তাদের আটজনই বাংলাদেশি। তাদের মধ্যে পাঁচজন মাদারীপুরের ও তিনজন গোপালগঞ্জের বাসিন্দা।

আরওপড়ুন

পাকিস্তানে গিয়ে খেলবে ওমান আর বাংলাদেশ?

মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে সেটিতে আগুন ধরে যায়।

মৃতরা হলেন-মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির নয়ন বিশ্বাস (১৮), উপজেলার খালিয়ার মামুন শেখ (২৪) ও সজল বৈরাগী (২৫), উপজেলার বাজিতপুর নতুনবাজারের কাজী সজীব (১৯) ও উপজেলার কেশরদিয়া কবিরাজপুরের কায়সার খলিফা (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীর রিফাত শেখ (২৫), উপজেলার দিগনগরের রাসেল শেখ (১৯) এবং গঙ্গারামপুর গোহালার ইমরুল কায়েস ওরফে আপন (২৪)।

এ ঘটনার পর থেকে ছায়াতদন্ত শুরু করে এপিবিএন। নিহতের স্বজনদের মাধ্যমে সংস্থাটি জানতে পারে-গত বছরের ৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে আট বাংলাদেশিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

মানব পাচার চক্র প্রত্যেকের কাছ থেকে গড়ে ১৪ লাখ করে টাকা নিয়েছে। তবে সমুদ্রপথে ইতালি পাঠানোর বিষয়টি জানতেন না ভুক্তভোগীর স্বজনরা। দুই মাস ধরে অনুসন্ধানে এপিবিএন এখন পর্যন্ত মানব পাচার চক্রে ২২ জন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে এ চক্রে শতাধিক সদস্য সারা দেশে ছড়িয়ে রয়েছে বলে প্রাথমিক ধারণা তদন্তসংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করে এপিবিএন’র এক কর্মকর্তা বলেন, তিউনিসিয়ায় আট বাংলাদেশি নিহতের ঘটনায় এখন পর্যন্ত মানব পাচার চক্রের সাত সদস্যের পূর্ণাঙ্গ ঠিকানা আমরা পেয়েছি। তাদের মধ্যে চারজন গোপালগঞ্জের এবং তিনজন মাদারীপুরের বাসিন্দা। তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা হবে।

ডিএমপির বিমানবন্দর থানায় করা মামলা সূত্রে জানা গেছে. সজল বৈরাগী বৈধ পথে ইতালি যেতে চেয়েছিলেন। বিবাদী গোপালগঞ্জের যুবরাজ কাজী প্রস্তাব দেয় তার বাবা মোশারফ কাজী বৈধপথে ইতালি পাঠানোর ব্যবস্থা করবে। বিনিময়ে তাকে ১৪ লাখ টাকা দিতে হবে। এ প্রস্তাবে রাজি হয়ে গত বছরের ১৭ নভেম্বর প্রথম কিস্তিতে আড়াই লাখ টাকা ও পাসপোর্ট দেয় যুবরাজ কাজীকে।

গত বছরের ৩০ ডিসেম্বর ইতালি যাওয়ার কথা বলে সজল বৈরাগীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায় যুবরাজ। বিমানবন্দরের মেইন গেটে ঢোকার আগেই গাড়ি থেকে সজলের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয় এবং বিমানবন্দরে সারারাত অবস্থান করে। পরদিন ভোর ৬টায় বিমানে ইতালির উদ্দেশে দুবাই রওয়ানা করে।

চলতি বছরের ৮ জানুয়ারি যুবরাজ কাজীর গোপালগঞ্জের বাসায় গিয়ে সুনীল বৈরাগী নগদ আরও সাড়ে ছয় লাখ টাকা দেন। কিন্তু অনেক চেষ্টা করেও দীর্ঘদিন ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি সুনীল বৈরাগী। এরপর তিনি ছেলের মৃত্যুর সংবাদ পান।

সুনীল বৈরাগীর ছোট ছেলে সজীব বৈরাগী মোবাইল ফোনে জানান, ‘তার বাবা মামলা করতে ঢাকায় গেছেন। বাসায় ফেরেননি।’ তিনি আরও বলেন, তার ভাই সজলের মৃত্যুর পর থেকে মানব পাচার চক্রটি আত্মগোপনে চলে গেছে।

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: চক্রপাচারবাংলাদেশমানব

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post