চট্টগ্রামের পটিয়ায় মিশু চৌধুরী নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হিন্দু পাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মিশু চৌধুরী ওই বাড়ির প্রবাসী প্রভাস মল্লিকের সহধর্মিণী বলে জানা গেছে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জসিম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দুপুরে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো জানান, তবে কী কারণে ওই নারী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















