ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে স্পেনসহ ইউরোপের তিনটি দেশ ‘প্রস্তুত’ রয়েছে। অপর দুটি দেশ হলো- আয়ারল্যান্ড ও নরওয়ে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেরা প্রস্তুত বলে জানায় আয়ারল্যান্ড ও নরওয়ে। খবর আল জাজিরার।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, স্পেন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। একই কথা বলেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ারও। তিনি বলেন, তার দেশও অন্যান্য দেশের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















