ওমানে মাদক চোরাচালান ও পাচারের অভিযোগে তিন জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার (২৯-নভেম্বর) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “দেশটিতে ক্রমাগত ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় দেশটির আল বুরাইমি অঞ্চল থেকে মাদক চোরাচালান ও পাচারের অভিযোগে তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের থেকে ১০ কেজি মাদকদ্রব্য জব্দ করা হয়।” আটককৃত এই ৩ প্রবাসী পাকিস্তানি নাগরিক বলে জানাগেছে স্থানীয় সুত্রে।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
অপর এক ঘটনায় ওমানের দক্ষিণ আশ শারকিয়া অঞ্চল থেকে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আরওপি। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















