দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৭টায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত আব্দুল গফুর (৪০) নামের ওই প্রবাসী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাজি আব্দুল খালেক মিয়া।
আরো পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুতে ওমান সুলতানের শোঁক
নিহত আব্দুল গফুরের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















