যুক্তরাষ্ট্রে হঠাৎ হাইওয়েতে নামলো বিমান। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) এমন দৃশ্য দেখা গেছে দেশটির নর্থ ক্যারোলাইনার হাইওয়েতে।
মূলত, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলো বিমানটি। সেই পরিস্থিতি এড়াতেই এ ইমার্জেন্সি ল্যান্ডিং। এ সময় বিমানটিতে পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিলো না।
অবশ্য অবতরণের সময় হাইওয়েতে থাকা দু’টি গাড়িকে ধাক্কা দেয় বিমানটি। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভার্জিনিয়া থেকে উড্ডয়ন করা উড়োযানটির গন্তব্য ছিল নর্থ ক্যারোলাইনার একটি সমুদ্র সৈকত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















