মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কমলার জুস খাওয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার সহকর্মী আরেক প্রবাসী।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার হোস্টেলে এ ঘটনা ঘটে।
এদিকে, আজ বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।
পুলিশ প্রধান জানান, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে ছুরিসহ গ্রেফতার করে। আজ সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















