বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ইউরোপ

ইসলামেই শান্তি খুঁজে পেলেন নওমুসলিম তরুণী

মিসবাহুল করিম মিসবাহুল করিম
Mar 19
পড়ুন: 3 মিনিটে
0
ইসলামেই শান্তি খুঁজে পেলেন নওমুসলিম তরুণী
159
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ইসলামে প্রশান্তি খুঁজে পেয়েছেন নওমুসলিম এক জার্মান তরুণী। তার নাম মার্টিনা ওবারহোলজনার। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণের পর তার নাম এখন মারিয়াম।

চলতি বছরের জানুয়ারিতে তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এবার রমজান মাসে রোজাও রাখছেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান প্রবাসী মার্টিনা ওবারহোলজনার এখন মারিয়াম নামে পরিচিত এবং এই বছরের শুরুতে ইসলাম গ্রহণের পর দুবাইতে এবার তিনি তার প্রথম রমজান পালন করছেন। ২৬ বছর বয়সী এই তরুণী পবিত্র কোরআনের জার্মান সংস্করণ অধ্যয়নের মাধ্যমে তার নতুন বিশ্বাসের শিক্ষার মধ্যে প্রশান্তি খুঁজে পেয়েছেন।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ইসলামেই শান্তি খুঁজে পেলেন নওমুসলিম তরুণী

আরওপড়ুন

ওমানে এসে ইসলামে আকৃষ্ট হচ্ছেন বিদেশিরা

একাধিক বিয়ের বিষয়ে ‎ইসলামের ‎নির্দেশনা

বিজ্ঞাপন

নিজের আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন করে এই মার্কেটিং এক্সিকিউটিভ বলেন, ‘কিশোর বয়স থেকেই আমি ইসলামের প্রতি গভীর সংযোগ অনুভব করেছি। আমি যদিও খ্রিস্টান পরিবারে বড় হয়েছি, আমি সবসময় ইসলামের শিক্ষার প্রতি আকৃষ্ট ছিলাম। আমি শালীন পোশাক পরিধান করতাম এবং প্রায়ই শীলা (মাথার স্কার্ফ) পরিধান করতাম।’

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই এবং আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করি, এর মাধ্যমে আল্লাহর একত্ববাদে আমার বিশ্বাস এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে তাঁর রাসূল হিসেবে গ্রহণ করার ঘোষণা দিয়েছি।’

খালিজ টাইমস বলছে, ইসলাম গ্রহণের দিকে মারিয়াম যাত্রা শুরু হয়েছিল ১৪ বছর বয়সে। সেসময় তিনি প্রথম তার নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন।

নিজের সেই কথা স্মরণ করে মারিয়াম বলছেন, ‘মসজিদে আন্তরিকতা ও উষ্ণতার সাথে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তাতে আমি অভিভূত হয়েছিলাম। সেখানে আমি যে সহানুভূতি অনুভব করেছি তা আমার ওপর স্থায়ী ছাপ রেখে গেছে।’

বিজ্ঞাপন

সময়ের সাথে সাথে মারিয়াম নিজেকে মুসলিম বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে আরও যুক্ত করেন। তিনি বলেন, ‘তাদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তা হলো- তারা সর্বদা ছিলেন দয়ালু, সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং সবচেয়ে সাহায্যকারী মানুষ, যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ।’

দুই বোনের মধ্যে জন্ম নেওয়া মারিয়াম ২০২২ সালে বন্ধুদের সাথে ছুটি কাটাতে দুবাইয়ে এসেছিলেন। আর এখানে তিনি শহরটির প্রাণবন্ত সংস্কৃতির সাথে পরিচিত হন। মারিয়াম বলছেন, ‘আমি এখানে আসার সাথে সাথেই এই শহরের প্রেমে পড়েছিলাম এবং জানতাম, আমি এটিকেই আমার থাকার জায়গা করতে চাই।’

পরের বছর যখন তিনি দুবাইয়ে চাকরির সুযোগ পান তখন তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। যদিও পরে কোম্পানি তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তিনি কিছুটা হতাশ হয়েছিলেন।

মারিয়াম বলেন, ‘আমি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হতাশ এবং অনিশ্চিত বোধ করছিলাম। সেই দিনগুলোতে, আমি বিজনেস বে-তে থাকতাম, এবং আমার অ্যাপার্টমেন্ট থেকে একটি মসজিদ দেখা যেত। যখনই মুয়াজ্জিনের আযান বাতাসে প্রতিধ্বনিত হতো, তখনই আমি আমার বারান্দায় ছুটে আসতাম। নামাজে আহ্বানের নির্মল সেই সুর আমার ওপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলেছিল।’

ইসলামেই শান্তি খুঁজে পেলেন নওমুসলিম তরুণী

আর তখনই মারিয়াম ইসলামকে আরও গভীরভাবে অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এরপর আমি একজন বন্ধুর কাছে যাই এবং পবিত্র কোরআনের একটি জার্মান অনুবাদ দিতে অনুরোধ করি।’

২০২৩ সালের মাঝামাঝি সময়ে ইন্দোনেশিয়ার বালিতে মারিয়াম কয়েক সপ্তাহের জন্য গিয়েছিলেন। আর সেখানে তিনি অপ্রত্যাশিতভাবে নিজেকে ইসলামিক সংস্কৃতিতে নিমজ্জিত করেন।

এরপর মারিয়াম তার পরিবারের সাথে দেখা করতে গত বছরের আগস্টে জার্মানিতে ফিরে যান। কিন্তু দুবাইয়ে ফিরে যাওয়ার কথা তার মাথায় অটল অবস্থায় থেকে যায়। ফিরে আসতে দৃঢ়সংকল্পবদ্ধ মারিয়াম এরপর আবারও চাকরির জন্য আবেদন করতে শুরু করেন এবং শেষমেষ তিনি ভালো সুযোগও পেয়ে যান।

অবশেষে ২০২৩ সালের অক্টোবরে মারিয়াম দুবাইতে চলে আসেন। এখানে প্রথমবার কোরআন পড়তে শুরু করার সাথে সাথেই তিনি এক অবর্ণনীয় সংবেদন অনুভব করেন। সেকথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি সেই অনুভূতি প্রকাশ করতে পারব না। মাত্র ৫০ পৃষ্ঠার পড়ার পরই আমি মনে মনে বুঝতে পারলাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই।’

আর মারিয়ামের সেই যাত্রা চলতি বছরের শুরুর দিকের এক শুক্রবারে কালেমায়ে শাহাদাত পাঠ করার মধ্য দিয়ে শেষ হয়।

খালিজ টাইমস বলছে, মরিয়ম এখন ইসলাম সম্পর্কে তার জ্ঞানের গভীরতা আরও বাড়ানোর এবং রমজানের রুটিন মেনে চলার দিকে মনোনিবেশ করছেন। তিনি বলছেন, ‘আমি সেহরির জন্য সময়মতো ঘুম থেকে উঠি এবং সন্ধ্যায় আমার অ্যাপার্টমেন্টে ইফতার করি। আমার সেহরিতে সাধারণত একটি কলা বা দই থাকে। কারণ ভোর ৪টায় সেহরিতে চিকেন বিরিয়ানি খাওয়াটা বেশি বেশিই হয়ে যায়।’

এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে মারিয়াম দুবাইতে একজন মুসলিম হিসাবে তার প্রথম রমজান উপভোগ করার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘রমজান মানে শুধু খাবার ও পানীয় পরিহার করা নয়। এটি আমাদের ধৈর্য, ​​কৃতজ্ঞতা এবং আমাদের সম্প্রদায়কে বিনিময়ে আরও কিছু ফিরিয়ে দেওয়ার গুরুত্ব শেখায়। আসুন ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমরা সেরা মানুষে পরিণত হই।’

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
সূত্র: dhakapost
বিষয়: ইসলামতরুণীধর্মনওমুসলিম

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post