নির্মাণাধীন একটি ভবনে লিফটের গর্তে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের চেরাসের জালান বুকিত প্রিমা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এই প্রবাসীর বিস্তারিত পরিচয় এখনো জানায়নি।
পিবিকে’র অপারেশন কমান্ডার সাইফুল বাহরিন বিন সামাদ বলেন, সোমবার (১৮ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনে জরুরি একটি ফোন কল আসে কল পেয়ে এফআরটি যন্ত্রপাতি নিয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় বিবিপি বন্দর তুন হুসেইন ওনের উদ্ধার কর্মীরা।
পিবিকে’র অপারেশন কমান্ডার আরও বলেন, এই বাংলাদেশি শ্রমিক ভবন রক্ষণাবেক্ষণের কাজ করার সময় লিফটের গর্তে পড়ে যান। পরে, উদ্ধার কর্মীরা বাংলাদেশির মরদেহ উদ্ধার করে ভবনটির লেভেল জি থেকে। রয়্যাল মালয়েশিয়ান পুলিশের কাছে বাংলাদেশি শ্রমিক মরদেহ হস্তান্তর করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















