ইসলামের পবিত্র একটি মাস রমজান। এই পবিত্র মাস উপলক্ষ্যে এবং মহামান্য আমীর শেখ মিশাল আল-আহমেদ সরকারের শাসনভার গ্রহণ করার পর অবৈধ প্রবাসীদের জন্য এই প্রথম সাধারণ ক্ষমার ঘোষণা করেছে।
কুয়েত রাষ্ট্রের সকল স্তরে পরিচিত মানবিক ভূমিকাকে সুসংহত করার জন্য এবং মানবিক কাজের একটি কেন্দ্র হিসাবে কয়েতের একটি উচ্চ মিশনের প্রতিক্রিয়ায় চলতি মাসের রবিবার (১৭ মার্চ) থেকে সোমবার (১৭ জুন) পর্যন্ত আকামা আইন লঙণকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে এই সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যম আল রাই ও আল যেরিদা সহ একাধিক গণমাধ্যম।
সংবাদে উল্লেখ করা হয়েছে, “সাধারণ ক্ষমার ৩ মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোন ধরণের জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবে। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে।” আবার নিদিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করা সুযোগ পাবে।
তবে যদি কারো বিরুদ্ধে ফৌজদারী কোন অভিযোগ থাকে তাহলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমা সুযোগ গ্রহণ করতে পারবে কি না? সেটা নিশ্চিত হতে হবে।
সাধারণ ক্ষমার নিদিষ্ট সময়সীমার মধ্যে যে সকল অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে আইননুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশটিতে বিভিন্ন পেশায় ৩ প্রবাসী বাংলাদেশি রয়েছে তবে কতজন অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছে সে সংখ্যা জানা যায়নি। এর আগে ২০২০ সালে এপ্রিল মাসে করোনা কালীন সময় সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















