প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে স্থানীয়রা। জাকির হোসেন নামে এই চিকিৎসককে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।
বেজঁগাতি সুইস হাসপাতালের চিকিৎসক জাকির হোসেন। শুক্রবার (৮ মার্চ) রাতে অসামাজিক কাজের সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে দেনদরবারের পর জাকিরকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মার্চ) রাতে জাকির হোসেন সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর বাড়িতে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে।
এদিকে ডা. জাকির হোসেন জানান, চেম্বার শেষে হাসপাতাল থেকে ফেরার সময় বিনা কারণে স্থানীয়রা আটক করে খারাপ ব্যবহার করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















