রোববার সন্ধ্যায় ওমানের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে। তাই মঙ্গলবার ওমানে রোজার প্রথম দিন।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রোববার ছিলো ২৯ শাবান। তাই প্রতিবারের মতো স্থানীয় মুসলিমদের সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। এছাড়া নির্ধারিত সময়সূচী অনুযায়ী মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন সাইদ আল-মামারির সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপরই রমজানের চাঁদ দেখার বিষয়ে এই ঘোষণা দেয় তারা।
ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। এ মাসের সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার-পানীয় উপভোগ থেকে বিরত থাকতে হয়। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। আর দীর্ঘ এক মাস সংযম পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















