বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার (৭ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি। এমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়।
এতে আরও জানানো হয়, বিমানের সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিকে প্রত্রিকাগুলোয় প্রকাশ করা হয়ে থাকে। তাই সবাইকে প্রতারিত না হওয়ার আহ্বান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















