রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানান।
ডিউটি অফিসার জানান, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















