ওমান প্রবাসী মোঃ হাশেম চৌধুরীর উদ্যোগে বাংলাদেশের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নস্ত জামে উলুম মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে তার নিজস্ব সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন থেকে এই সহায়তা প্রদান করা হয়।
আরো পড়ুনঃ ইতালি যেতে আবেদন করবেন যেভাবে
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ নূর, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য: ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সহযোগিতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয় এই সংগঠন। এরপর থেকেই অত্র সংগঠনটি খতনা ক্যাম্প, কর্ণ ছেদন, বিনামূল্যে পুস্তক বিতরণ, প্রতি মাসে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
ওমানের লকডাউন বাড়ার সম্ভাবনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















