ওমানে আজও মাদক ও চুরির অভিযোগে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ আরওপি এক বিবৃতিতে জানিয়েছে, ৫ কেজি হিরোইন সহ সমুদ্র পথে ওমানে অবৈধভাবে প্রবেশকালে এক এশিয়ান প্রবাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি ক্রিস্টাল ড্রাগস এবং ৫ কেজি ৮০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি আন্তর্জাতিক মাদক মাফিয়া গ্রুপে সদস্য বলে ধারণা করছে পুলিশ।
আরো পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
এদিকে অপর এক ঘটনায় ওমানের মুসান্দাম অঞ্চল থেকে বিপুল পরিমাণ মদ সহ আরো দুই প্রবাসীকে আটক করে অত্র অঞ্চলের কোস্টগার্ড পুলিশ। এ ছাড়াও ওমানের আল দাখেলিয়াহ অঞ্চল থেকে চুরির অভিযোগে একজনকে আটক করে রয়্যাল ওমান পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সুপার মার্কেট থেকে চুরির অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। আটককৃত সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরো দেখুনঃ ইতালি যাবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















