মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন একটি টেরেসা হাউসে অভিযান চালিয়ে অভিবাসন পুলিশ ২৩২ জন বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাত ১১ টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৩ টা পর্যন্ত। অভিযানে, ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেপ্তার করার আগে মোট ৩৫৬ জন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়।
পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ জন কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।
বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
অনির্বাণ বলেছেন, ধারা ৬(১)(সি) ও ১৯৫৯/৬৩ অনুসারে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার এবং অতিরিক্ত থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তদন্ত করা হয়।
গ্রেপ্তারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে, রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















