বিজ্ঞাপন
Tuesday, March 17, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জানা অজানা

বিমানের টিকিট কম দামে পাওয়ার ৫ উপায়

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Feb 18
পড়ুন: 1 মিনিটে
0
টিকিট
730
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

আকাশ ছুঁতে চায় মানুষের মন, বিদেশ ভ্রমণের ইচ্ছাও দিন দিন বেড়ে চলেছে। কিন্তু বিমান টিকিটের দাম বাড়ায় অনেকের স্বপ্নই থেমে যায়। তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ কতগুলো সহজ কৌশল জানলেই আপনি কম খরচে বিমান টিকিট কিনতে পারবেন। চলুন, জেনে নিই এমনই পাঁচটি উপায়।

১. কয়েক মাস আগে বুকিং
বিদেশভ্রমণের ক্ষেত্রে খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকে পরিকল্পনা করা। তিন-চার মাস আগে থেকেই যদি ভ্রমণের পরিকল্পনা শুরু করেন, তাহলে শুধু বিমানের টিকিট নয়, হোটেলের ভাড়া কিংবা নানা অ্যাডভেঞ্চারের ফি-সবই পেতে পারেন কম দামে। সাধারণত আন্তর্জাতিক গন্তব্যের ক্ষেত্রে ভ্রমণ তারিখের এক বছর আগে পর্যন্ত টিকিট বুক করা যায়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এ ছাড়া টিকিট যখন প্রথম এয়ারলাইনসের ওয়েবসাইটে ছাড়া হয়, সাধারণত তখনই দাম সবচেয়ে কম থাকে। এর পর চাহিদা অনুযায়ী দাম বাড়ে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে ফ্লাইটের বুকিং আগে আগে সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ।

আরওপড়ুন

সরকারের হস্তক্ষেপে ৭৫ শতাংশ কমলো বিমান টিকিটের দাম

দেড় লাখ টাকার এয়ার টিকিট মিলছে ৫০ হাজারে

বিজ্ঞাপন

২. ট্যুরিজমবিষয়ক মেলার খোঁজ
পর্যটনবিষয়ক বিভিন্ন মেলায় গেলে পেয়ে যাবেন ভ্রমণসম্পর্কিত হালনাগাদ তথ্য, এয়ারলাইনসের বিশেষ অফার, কিংবা বিশেষ ছাড়ে ট্যুর প্যাকেজ। অনেক সময় শুধু এই আয়োজনগুলোকে কেন্দ্র করে বিশেষ ছাড়ে বিমানের টিকিট বিক্রি হয়। বিশেষ করে বাংলাদেশ বিমানের টিকিট এই মেলাগুলোতেই কম দামে পাওয়া যায়। তাই ফেসবুকে বিভিন্ন ইভেন্টের খোঁজখবর রাখুন। বছরে অন্তত তিনটি বড় পর্যটনবিষয়ক মেলা পেয়েই যাবেন।

৩.অসময়ের ভ্রমণও রোমাঞ্চকর
এয়ারলাইনসগুলোর ওয়েবসাইট একটু ঘাঁটলেই বুঝবেন, ছুটির দিনগুলোতে ফ্লাইটের দাম একটু বেশি থাকে। বড় ছুটিগুলোতে স্বাভাবিকভাবেই ফ্লাইটের চাহিদা বেড়ে যায়, তাই দামও বাড়ে। একইভাবে পর্যটনের মৌসুমে সবকিছুরই দাম থাকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এই ঝামেলা এড়াতে পর্যটন মৌসুমের কিছুদিন আগে বা কিছুদিন পরে ভ্রমণ করতে পারেন। এভাবে বিমানের টিকিট কাটলে সাশ্রয়ে পাবেন।

এশীয় অঞ্চলের দেশগুলোতে সাধারণত দেখা যায় বছরের শেষে ও শুরুর দিকে টিকিটের দাম বেশি থাকে। কোনো কোনো বিশেষ উপলক্ষে কোনো কোনো দেশে ভ্রমণের খরচ আবার অনেকখানি কমেও যায়। যেমন ধরা যাক, আপনি যদি রমজান মাসে দুবাই ভ্রমণ করেন, তাহলে বিমানের টিকিট থেকে শুরু করে হোটেল—অনেক কিছুই কম খরচে পাবেন। বেড়ানো হবে, আবার দুবাইয়ের রমজানের চিত্রটাও ঘুরে দেখতে পারবেন।

৪. তৃতীয় পক্ষীয় ওয়েবসাইট ব্যবহার
ইন্টারনেট ঘাঁটলে এমন হাজারো ওয়েবসাইটের সন্ধান পাবেন, যারা আপনার ভ্রমণকে সহজ করবে। সব ওয়েবসাইটই যে বিশ্বাসযোগ্য, তা-ও নয়। তবে জনপ্রিয় কিছু দেশি ও বিদেশি ওয়েবসাইট বেশ কয়েক বছর ধরেই এ ক্ষেত্রে ভালো সেবা প্রদান করে আসছে। বিদেশি ওয়েবসাইটের মধ্যে যেমন আছে স্কাইস্ক্যানার, কায়াক, কিউই। কখন, কীভাবে গেলে টিকিট কম খরচে পাবেন, তা এসব ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

বিজ্ঞাপন

শেয়ারট্রিপ, গোযায়ানের মতো দেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমেও সরাসরি টিকিট কেটে ফেলতে পারেন। এসব প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমেও সাশ্রয়ে টিকিট পাওয়া যায়। তাই সরাসরি এয়ারলাইনসের ওয়েবসাইটের বদলে এসব ওয়েবসাইট বা অ্যাপের সাহায্য নিন।

৫. এয়ারলাইনসের অফারের খবর রাখা
বিভিন্ন এয়ারলাইনস বছরের বিভিন্ন সময়ে বিশেষ কিছু মূল্য ছাড় দেয়। এই মূল্যছাড় সম্পর্কে অবগত থাকার একটি সহজ উপায় হলো—সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় এয়ারলাইনসের পেজ অনুসরণ করা। যখনই কোনো নতুন অফার আসবে, সাশ্রয়ী দামে বিমানের টিকিট কিনে ফেলুন। এ ক্ষেত্রে কখনো কখনো ট্রানজিটসহ ফ্লাইট বেছে নিতে হতে পারে। যেমন ধরা যাক, সিঙ্গাপুর এয়ারলাইনের অফার চলছে।

আপনার গন্তব্য যদি মালয়েশিয়া হয়, আপনি মালয়েশিয়া এয়ারলাইনসে সরাসরি না গিয়ে যদি সিঙ্গাপুর এয়ারলাইনসের টিকিট বেছে নেন, তাহলে হয়তো সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে কয়েক ঘণ্টার ট্রানজিট পড়বে; কিন্তু আপনি টিকিট পাবেন কম দামে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: টিকিট

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
এবারের ঈদের চাঁদ কোন দেশে কবে দেখা যাবে
ওমান

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post