জোহর রাজ্যের ঝলমলে আকাশের নীচে, একজন বাংলাদেশি শ্রমিক দিন রাত পরিশ্রম করে নির্মাণ স্থাপনার ইট বিন্যাস করেন। প্রতি মাসে ৪২০০ রিঙ্গিত আয় করেও, সে তার নিজের জন্য রাখে মাত্র ২০০ রিঙ্গিত। বাকি সব টাকা তিনি পাঠিয়ে দেন তার প্রিয় পরিবারের কাছে, যারা বাংলাদেশের গ্রামে দারিদ্র্যের সাথে লড়াই করে জীবন ধারণ করে।
তার আয়ের সিংহ ভাগ পরিবাবের ব্যয়ের জন্য খরচ করেন। পরিবারের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ সোশ্যাল মিডিয়ায় দেখে সবাই অভিভূত। আনোয়ার নাফিস নামের টিকটক আইডি থেকে বাংলাদেশিকর্মীর একটি ভিডিও নেটিজেনদের নজরে আসে। এতে পুরো মালয়েশিয়ায় ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে বাংলাদেশি বলছেন, ‘আমি জামাকাপড় কিনি না, সব টাকা বাড়িতে পাঠিয়েছি। পরিবারের প্রতি এই অকৃত্তিম ভালোবাসা আর ত্যাগ নেটিজেনদের আবেগে ভাসিয়েছে। প্রশংসায় ভাসিয়েছে এ বাংলাদেশি কর্মীকে।’ ১৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার জাতীয় দৈনিক ‘দ্য ডেইলি সানে’ প্রকাশিত শিরোনামেও উঠে আসে পরিবারের প্রতি এ প্রবাসীর দায়িত্ববোধের কথা।
তবে প্রকাশিত খবরে প্রবাসীকর্মীর নাম প্রকাশ করা হয়নি। নিজের আরাম আয়েশ করার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের প্রতি এমন দায়িত্ববোধ নেটিজেনদের বিবেকে নাড়া দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















