সৌদি সরকার বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রী।
তিনি বলেন, সৌদি আরবে আরও বেশি দক্ষ কর্মী পাঠিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জনে জোর দেয়া হবে।
এদিন বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রথম বারের মতো বাংলাদেশ থেকে ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে সৌদি আরব। ভবিষ্যতে বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়া হবে।
বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে ভিসা দেয়া হচ্ছে বলেও জানান দুহাইলান। এছাড়া গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















