সুপ্রিম কমিটির আইন অমান্য করে জনসমাগম করার অপরাধে ওমানের মুসান্দাম অঞ্চল থেকে আজ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আওপি)। সোমবার আরওপির অনলাইনে জারী করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আটককৃতরা সবাই ওমানি নাগরিক বলে জানিয়েছে আরওপি।
এদিকে ওমানের সালালাহ অঞ্চল থেকে ৩ জন এশিয়ান প্রবাসীকে আটক করেছে দেশটির কোস্টগার্ড পুলিশ। আটককৃত এই ৩ জন মাছ ধরা নৌকায় অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলো বলে জানিয়েছে পুলিশ। সোমবার সালালাহ মিরবাত নামক সমুদ্র উপকূল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের থেকে একটি নৌকা জব্দ করে পুলিশ।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
অপর আরেক ঘটনায় ওমানের উত্তর আশ শারকিয়াহ অঞ্চল থেকে একাধিক এশিয়ান প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করেছিলো বলে এক বিবৃতিতে জানিয়েছে উত্তর আশ শারকিয়াহ পুলিশ কমান্ড।
ওমানের সব সংবাদ দেখুন প্রবাস টাইম বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















