বিমানবন্দরের টার্মিনালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানটি ছাড়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। একজন যাত্রী অধৈর্য হয়ে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় বেরিয়ে আসেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেক্সিকো সিটির ‘মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর’-এ ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার মেক্সিকো থেকে গুয়াতেমালা যাওয়ার জন্য এএম ০৬৭২ বিমানটি অপেক্ষা করছিল। সকাল পৌনে এগারোটা নাগাদ বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি ছাড়েনি।
অন্য দিকে, বিমানের মধ্যে যাত্রীদের তুলে দেওয়া হয়েছিল। কেন বিমান ছাড়তে দেরি হচ্ছে, তা নিয়ে কোনও সুস্পষ্ট বার্তা দিতে পারছিলেন না কেউই।
চার ঘণ্টা কেটে যায়, তা-ও বিমান না ছাড়ায় অধৈর্য হয়ে এক মেক্সিকান যাত্রী খুলে ফেলেন আপৎকালীন দরজা। তার পর বিমানের ডানায় বেরিয়ে আসেন। কিছু ক্ষণ পরেই ফের বিমেনের কেবিনের মধ্যে ঢুকে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















