সৌদি আরব প্রবাসীদের জন্য একটি বড় দুঃসংবাদ দিয়েছে। দেশটি আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের জন্য ভেলিভারি সেবায় কাজকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। বুধবার (২৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) সেক্টটিতে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তনসহ সেক্টরটিকে নিয়ন্ত্রণের জন্য এ আইন করেছে।
নতুন আইনে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য ফেস-ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যবস্থাটি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সঙ্গে সংযুক্ত থাকবে।
এ ছাড়া অগামী ১৪ মাসের মধ্যে খাতটি থেকে প্রবাসীদের বাদ দিতে বলা হয়েছে। কেবল সৌদি নাগরিকেরা এ খাতে কর্মরত থাকবেন। নতুন আইনানুসারে হালকা যানবাহনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিজ্ঞাপন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ ব্যবস্থায় নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া কর্মীরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
টিজিএ মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত। এ খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।
দেশটির টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে ৩৭টি কোম্পানি লাইসেন্স নিয়ে ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে। গত বছরে দেশটিতে ২০ কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















