বিজ্ঞাপন
Saturday, March 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

কাস্টমসে ৬১ কেজি সোনা চুরি, রাঘব-বোয়ালদের খোঁজে দুদক

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Jan 24
পড়ুন: 1 মিনিটে
0
সোনা
127
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগের লকার থেকে ৬১ কেজি সোনার চুরির ঘটনায় চার মাস পেরিয়ে গেলেও এখনও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

যদিও এরই মধ্যে ঢাকা কাস্টম, এনবিআর, পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি’র পর পিবিআই তদন্তের দায়িত্ব নিলেও তেমন অগ্রগতি দেখা যায়নি। সংশ্লিষ্টদের মতে, কাস্টমসের উপরের স্তরের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া দিনের পর দিন এমন অপকর্ম হতে পারে না।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এবার সেই আড়ালের খলনায়কদের মুখোশ উন্মোচনে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা নজরদারিতে বেশকিছু নতুন তথ্য-উপাত্ত পাওয়ার পর কমিশনের অনুমোদনক্রমে টিম গঠন করে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে এনবিআর ও ঢাকা কাস্টম হাউসের পৃথক তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলেও জানা গেছে। ওই প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত রহস্য উন্মোচন করতে চায় সংস্থাটি।

আরওপড়ুন

২৪ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম

আজকের সোনার দাম (০৬ এপ্রিল)

বিজ্ঞাপন

এসব বিষয়ে জানতে চাইলে দুদক সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি লকার থেকে সোনা চুরি হওয়ার ঘটনা আসলেই দুঃখজনক। যত দূর জানি এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছিল। যার তদন্ত চলমান বলে জানি।

“যত দূর জানি ৫৫ থেকে ৬২ কেজি সোনা চুরি হওয়া ছাড়াও অন্তত ১০০ কেজির বেশি সোনা লকারে মজুত ছিল। যা ঘটনার পরে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হয়েছে। তাহলে এত দিন ধরে ১৫০ কেজি সোনা কীভাবে কাস্টমসের লকারে থাকল? কেন নজরদারি ছিল না, কার কার গাফিলতি রয়েছে— সবই আমাদের অনুসন্ধানের অংশ। একটি শক্তিশালী সিন্ডিকেট এর পেছনে কাজ করেছে কি না, সেটাও খুঁজে বের করা হবে।”
দুদক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক

‘যেহেতু সরকারি সম্পদ কিংবা সরকারি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ঘটনা, তাই এটা দুদকের তফসিলভুক্ত অপরাধ। সেই বিবেচনায় দুদক থেকে অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান টিম দুদকের আইন ও বিধি অনুসরণ করে অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, আসলে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে গুদাম ব্যবস্থাপনার প্রতিটি ধাপেই ঘাটতি পরিলক্ষিত হয়েছে। গুদামের আশেপাশের সিসি ক্যামেরা নষ্ট ছিল।

কাস্টমসের লকারে দায়িত্বপ্রাপ্ত একজন নিরীক্ষা কর্মকর্তা থাকার কথা, যিনি প্রতি মাসে নিরীক্ষা প্রতিবেদন কমিশনারের কাছে পেশ করবেন। আমাদের প্রাথমিক অনুসন্ধানে নিরীক্ষা কর্মকর্তার দায়িত্ব ও প্রতিবেদন নিয়ে অসংগতি মিলেছে। অন্যদিকে, কাস্টমস গুদামে এত পরিমাণ সোনা থাকাটাও বড় সন্দেহজনক। যত দূর জানি ৫৫ থেকে ৬২ কেজি সোনা চুরি হওয়া ছাড়াও অন্তত ১০০ কেজির বেশি সোনা লকারে মজুত ছিল।

বিজ্ঞাপন

যা ঘটনার পরে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হয়েছে। তাহলে এত দিন ধরে ১৫০ কেজি সোনা কীভাবে কাস্টমসের লকারে থাকল? কেন নজরদারি ছিল না, কার কার গাফিলতি রয়েছে— সবই আমাদের অনুসন্ধানের অংশ। একটি শক্তিশালী সিন্ডিকেট এর পেছনে কাজ করেছে কি না, সেটাও খুঁজে বের করা হবে।

কী ঘটেছিল সেদিন
চুরি হওয়ার দিনটি ছিল শনিবার, সরকারি ছুটির দিন। ২০২২ সালের ২ সেপ্টেম্বর, রাত ১২টা ১৫ মিনিট থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে সোনার বার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি হয়। ওই দিনই বিষয়টি জানাজানি হয়। রোববার অর্থাৎ ৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে অফিসিয়ালি ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা শুল্ক বিভাগের একজন যুগ্ম কমিশনারকে গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লকার ভাঙার বিষয়টি অবহিত করেন।

এমন সংবাদ পেয়ে ওই গুদাম পরিদর্শনে যান ঢাকা শুল্ক বিভাগের কমিশনার, অতিরিক্ত কমিশনার ও যুগ্ম কমিশনার। তারা গিয়ে গুদামের একটি স্টিলের আলমারির লকার ভাঙা দেখেন। গুদামের পূর্বপাশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাতাস যে অংশ দিয়ে বের হয়, সেখানকার টিনের কিছুটা অংশ কাটাও দেখতে পান।

পরে তারা গুদামের দায়িত্বে থাকা চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও চারজন সিপাহিকে জিজ্ঞাসাবাদ করেন। তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সাইফুল ইসলাম শাহেদ, শহিদুল ইসলাম ও আকতার শেখ। চার সিপাহি হলেন- রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।

দুদকের গোয়েন্দা নজরদারিতে বেশকিছু নতুন তথ্য-উপাত্ত পাওয়ার পর কমিশনের অনুমোদনক্রমে টিম গঠন করে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে এনবিআর ও ঢাকা কাস্টম হাউসের পৃথক তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলেও জানা গেছে। ওই প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত রহস্য উন্মোচন করতে চায় সংস্থাটি।

তাদের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে কী পরিমাণ সোনা ও অন্যান্য পণ্য চুরি হয়েছে তা বের করার জন্য ওই কর্মকর্তারা মৌখিক নির্দেশনা দেন। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেনটরি শেষে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে ঢাকা কাস্টম হাউস। যারা ২০২২ সালের ২ নভেম্বর এনবিআরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

যা আছে প্রতিবেদনে
বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব ইনভেনটরিতে বেহাত হওয়া সোনার পরিমাণ ছিল ৫৫ কেজি ৫১ গ্রাম। তদন্ত প্রতিবেদনে বেড়ে দাঁড়ায় ৬১ কেজি। ঘটনায় দুজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন সিপাহির দায়িত্ব অবহেলাকে দায়ী করা হয়েছে। তারা হলেন- শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং সিপাহি নিয়ামত হাওলাদার। তারা ওই গুদামে দায়িত্ব পালন করেছেন। যদিও কাস্টমসের মামলার সূত্র ধরে চার কর্মকর্তাকে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

ওই তদন্ত প্রতিবেদনে সিসি ক্যামেরার স্বল্পতা, নিয়মিত নিরীক্ষা প্রতিবেদন না পাওয়া, মজুত হওয়া স্বর্ণ সময় মতো বাংলাদেশ ব্যাংকের ভল্টে না পাঠানো এবং জনবল সংকটের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। নানা অসংগতি ও গাফিলতির কথা বলা হলেও সুনির্দিষ্টভাবে বড় কোনো কর্মকর্তা কিংবা অন্য কোনো প্রভাবশালী মহলের কোনো তথ্য ছিল না কাস্টমসের তদন্ত প্রতিবেদনে।

“যেহেতু সরকারি সম্পদ কিংবা সরকারি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ঘটনা, তাই এটা দুদকের তফসিলভুক্ত অপরাধ। সেই বিবেচনায় দুদক থেকে অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান টিম দুদকের আইন ও বিধি অনুসরণ করে অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”
দুদক সচিব মো. মাহবুব হোসেন

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারও বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করে কাস্টমসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আসলে এ ঘটনা ফাঁস হওয়ার পর সবারই টনক নড়েছে। তবে, গুদাম ব্যবস্থাপনার প্রতিটি ধাপেই ঘাটতি ছিল। যখন সোনা চুরির ঘটনাটি ঘটে, তখন কোনো নিরীক্ষা কর্মকর্তা ছিল না। অথচ গুদামে একজন নিরীক্ষক থাকার বাধ্যবাধকতা রয়েছে। যিনি প্রতি মাসে নিরীক্ষা প্রতিবেদন কমিশনারের কাছে পেশ করবেন, অন্যদিকে কমিশনার প্রতি ছয় মাসের নিরীক্ষা প্রতিবেদন এনবিআরে দাখিল করবেন।

তিনি আরও বলেন, সাধারণত যাত্রীর কাছ থেকে আটক হওয়া সোনা, যেগুলো ফেরতযোগ্য; সেগুলো যথাযথ কারণ দেখিয়ে সর্বোচ্চ ২০-২৫ দিন গুদামে রাখার এখতিয়ার রয়েছে। কিন্তু যেগুলো মামলাসংশ্লিষ্ট কিংবা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা, ওই সোনা কোনো যুক্তিতেই কাস্টমসের লকারে রাখা যাবে না।

অবশ্যই সেগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দিতে হবে। কিন্তু ঢাকা কাস্টমসের ইনভেনটরিতে দেখা গেছে, চুরি হওয়ার পরও কাস্টমসের লকারে ১০০ কেজির মতো সোনা পাওয়া যায়। যা চুরির ঘটনা ফাঁস হওয়ার পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। অর্থাৎ গুদাম ব্যবস্থাপনার প্রতিটি ধাপে গাফিলতি ছিল, এটা নিশ্চিত।

কাস্টমসের মামলা ও তদন্তের বর্তমান অবস্থা
বিমানবন্দরের কাস্টমস লকার থেকে সোনা চুরির ঘটনায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। যদিও ওই সময় কারও নাম উল্লেখ করা হয়নি।

তদন্ত প্রতিবেদনে সিসি ক্যামেরার স্বল্পতা, নিয়মিত নিরীক্ষা প্রতিবেদন না পাওয়া, মজুত হওয়া স্বর্ণ সময় মতো বাংলাদেশ ব্যাংকের ভল্টে না পাঠানো এবং জনবল সংকটের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। নানা অসংগতি ও গাফিলতির কথা বলা হলেও সুনির্দিষ্টভাবে বড় কোনো কর্মকর্তা কিংবা অন্য কোনো প্রভাবশালী মহলের কোনো তথ্য ছিল না কাস্টমসের তদন্ত প্রতিবেদনে

মামলার এজাহারে বলা হয়, সোনা চুরির বিষয়টি ২ সেপ্টেম্বর ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম কর্মকর্তা মাসুদ রানার নজরে আসে। পরবর্তীতে গুদামে রাখা মূল্যবান বস্তু চুরি হয়েছে কি না, তা যাচাই করা হয়। যাচাইকালে দেখা যায়, ২০২০ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময় আটক হওয়া ডিএমের (ডিটেনশন মেমো) ৫৫.৫১ কেজি সোনার বার ও অলংকার লকার ভাঙা আলমারিতে পাওয়া যাচ্ছে না। চুরি হওয়া সোনার বর্তমান বাজারমূল্য ৪৫ কোটি টাকা।

২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার ওজন ৮.০২ কেজি এবং ২০২০ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ে আটক ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭.৪৯ কেজি, আলমারির লকার ভেঙে চুরি হয়েছে। সবমিলিয়ে ৫৫ কেজি ৫১ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়নি। ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে কে বা কারা বর্ণিত সোনার বার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে।

ঢাকা কাস্টমসের করা ফৌজদারি মামলাটি প্রথমে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে। মামলার তদন্তকালে ডিবি মোট আটজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, মাসুদ রানা, আকতার শেখ এবং সিপাহি নিয়ামত হাওলাদার, রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক ও আফজাল হোসেন। তারা বিভিন্ন পর্যায়ে গুদামের দায়িত্ব পালন করতেন।

বড় অগ্রগতি ছাড়াই মামলাটি ডিবি থেকে গত ২০ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পিবিআই দায়িত্ব পাওয়ার পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: সোনা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post