বিজ্ঞাপন
Tuesday, March 24, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home এশিয়া

বাবরি মসজিদ থেকে রামমন্দির : ৪৯৬ বছরের ইতিহাস-বিতর্ক

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jan 22
পড়ুন: 1 মিনিটে
0
মসজিদ
261
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বছরের পর বছর ধরে আইনি লড়াই। দীর্ঘ লড়াই নিয়ে রাজনৈতিক জট। এসব কাটিয়ে অবশেষে সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সোমবার দুপুরে মন্দিরের ভেতরে রামলালার মূর্তি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইনি লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে রামমন্দিরের। আইনি লড়াই শুরু হয়েছিল ১৩৯ বছর আগে। আর দুই সম্প্রদায়ের মধ্যে টানাপড়েনটা চলছিল তারও অনেক আগে থেকে। পাঁচ শতক ধরে চলতে থাকা এই টানাপড়েনের পর আসে সুপ্রিম কোর্টের রায়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি হওয়ার ৪৯১ বছর পরে শীর্ষ আদালতের বিচারকেরা জানান, ‘হিন্দুদের বিশ্বাসের রামজন্মভূমি-তে মন্দিরই হবে।’ গত পাঁচ শতাব্দীতে কত বার, কত রকম বাঁক নিল রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক? কোন পথ ধরে তা পৌঁছল রামমন্দিরের উদ্বোধন পর্যন্ত? দেখে নেয়া যাক এক ঝলকে :

আরওপড়ুন

কুয়েতে মসজিদ ও বাজার থেকে ১১ প্রবাসী গ্রেপ্তার

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে হারামাইন কর্তৃপক্ষের নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

১৫২৮ সালে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করালেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মির বাকি। বছর দু’য়েক আগেই ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন জহিরুদ্দিন মহম্মদ বাবর।

১৮৮৫ সালে মুঘল যুগ শেষ হয়ে গিয়েছে। ঘটে গিয়েছে সিপাহি বিদ্রোহও। ভারতে ব্রিটিশ রাজ সুপ্রতিষ্ঠিত। ফৈজাবাদের জেলা আদালতের দ্বারস্থ হয়ে রামজন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত কাঠামোর বাইরে শামিয়ানা তৈরি করে রামলালার মূর্তি স্থাপনের অবেদন জানালেন মহন্ত রঘুবীর দাস। আর্জি খারিজ করলো ব্রিটিশ আদালত।

১৯৪৯ সালে বছর দেড়েক আগে ভারত স্বাধীন হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ, শীতের রাত। বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি স্থাপিত হলো। মন্দিরপন্থীরা দাবি করলেন, ‘রামলালা প্রকট হয়েছেন’।

১৯৫০ সালে গোপাল সিমলা এবং মহন্ত রামচন্দ্র দাস ফৈজাবাদ আদালতে আলাদা আলাদা মামলা করে বিতর্কিত স্থানে রামলালার পূজোর অনুমতি চাইলেন।

বিজ্ঞাপন

১৯৫৯ সালে বিতর্কিত জমির মালিকানা দাবি করে মামলা করল নির্মোহী আখড়া।

১৯৮১ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বিশ্বনাথপ্রতাপ সিংহ। বিতর্কিত জমির মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হলো উত্তরপ্রদেশ সেন্ট্রাল সুন্নি ওয়াক্ফ বোর্ড।

১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি বিতর্কিত কাঠামোর দরজা হিন্দুদের উপাসনার জন্য খুলে দিতে বললো ফৈজাবাদের আদালত।

১৯৮৯ সালের ১৪ অগস্ট বিতর্কিত জমিতে স্থিতাবস্থা বহাল রাখার নির্দেশ দিলো ইলাহাবাদ হাইকোর্ট।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত তারিখগুলোর অন্যতম। করসেবকদের হামলায় ধূলিসাৎ হলো বাবরি মসজিদ।

১৯৯৩ সালের ৩ এপ্রিল সংসদে আইন পাশ করিয়ে অযোধ্যার বিতর্কিত জমির দখল নিলো কেন্দ্রীয় সরকার।

১৯৯৪ সালের ২৪ অক্টোবর ইতিহাসবিদ ইসমাইল ফারুকির মামলায় ভারতের সর্বোচ্চ আদালত জানান, ‘কোনো একটা মসজিদকে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ধরা হবে না।’

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর অযোধ্যা মামলার রায় দিলো ইলাহাবাদ হাইকোর্ট। তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের উপর দাঁড়িয়ে জানান, ‘বিতর্কিত জমি তিন ভাগে ভাগ করে দেয়া হচ্ছে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালা বিরাজমানের মধ্যে।’

২০১১ সালের ৯ মে ইলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট।

২০১৭ সালের ২১ মার্চ দেশের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘আদালতের বাইরেই মীমাংসা করে নেয়া হোক অযোধ্যা বিতর্কের।’

২০১৭ সালের ৭ অগস্ট অযোধ্যা মামলার শুনানির জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠন করলো সুপ্রিম কোর্ট।

২০১৭ সালের ২০ নভেম্বর উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড জানায়, ‘অযোধ্যায় মন্দির বানালে আপত্তি নেই। পরিবর্তে লখনউতে মসজিদ বানিয়ে দেয়া হোক।’

২০১৭ সালের ৫ ডিসেম্বর প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চে আবার নতুন করে শুরু অযোধ্যা মামলার শুনানি।

২০১৮ সালের ২৯ অক্টোবর নতুন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে আবার নতুন করে তিন বিচরপতির বেঞ্চ গঠন হলো।

২০১৯ সালের ৮ জানুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে এবার তৈরি হলো পাঁচ বিচারপতির বেঞ্চ। কারো সরে দাঁড়ানো, কারো অসুস্থতার কারণে সেই বেঞ্চে পরে কিছু পরিবর্তনও হলো।

২০১৯ সালের ৮ মার্চ বিচারপতি এফএম কলিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চুকে নিয়ে মধ্যস্থতা প্যানেল তৈরি করে দিলো সুপ্রিম কোর্ট।

২০১৯ সালের ২ অগস্ট মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন, ‘৬ অগস্ট থেকে রোজ শুনানি হবে অযোধ্যা মামলার।’

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মধ্যস্থতা কমিটিকে আবার আলোচনা শুরু করতে বললো সুপ্রিম কোর্ট। এক মাসের মধ্যে আলোচনা শেষ করার সময় বেঁধে দেয়া হলো।

২০১৯ সালের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বললেন, ‘অনেক হয়েছে, আজই শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি।’

২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেন, ‘অযোধ্যায় বিতর্কিত জমিতে হিন্দুদের মন্দির তৈরি হবে। বিকল্প পাঁচ একর জমি দেয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে।’

২০১৯ সালের ১২ ডিসেম্বর অযোধ্যায় জমি বিবাদ মামলার রায় নিয়ে একাধিক আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট।

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন। রামমন্দির নির্মাণে তদারকি করছে ওই ট্রাস্ট। লোকসভায় অনুমোদনের কথা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি অযোধ্যার সোহাওয়াল তহশিলে পাঁচ একর জমিতে মসজিদ তৈরির জন্য উত্তরপ্রদেশ সরকার প্রদত্ত জমি গ্রহণ উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের।

২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ভূমিপূজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরপর রুপার ইট দিয়ে হলো রামমন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস।

২০২৪ সালের ২২ জানুয়ারি বহু বিতর্ক এবং আইনি লড়াইয়ের পর অবশেষে উদ্বোধন হচ্ছে রামমন্দিরের। উদ্বোধন হলো রামলালার বিগ্রহে। মন্দিরের উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় হাজির লাখ লাখ মানুষ। তারাও সাক্ষী থাকলেন ইতিহাস এবং পরিবর্তনের।

আরও দেখুন:

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিষয়: মসজিদ

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত
এশিয়া

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24
সীমান্তে ভারতীয় মা ছেলেসহ ২১ বাংলাদেশি আটক1
এশিয়া

সীমান্তে ভারতীয় মা-ছেলে ও ১৯ বাংলাদেশি আটক

April 24
ভারত নিজেই হামলা করে নাটক সাজিয়েছে
এশিয়া

“ভারত নিজেই হামলা করে নাটক সাজিয়েছে”

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post