বিজ্ঞাপন
Sunday, March 8, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আমেরিকা

ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সপ্তাহে চার দিন অফিস

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jan 21
পড়ুন: 2 মিনিটে
0
অফিস
1.1k
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে যুক্তরাজ্য অফিস সময় চার দিনে নামিয়ে আনার পাইলট প্রকল্প চালু করে। গত ফেব্রুয়ারির জরিপে দেখা গেছে, চার দিন অফিস সময় চালু করার ফল অত্যন্ত ইতিবাচক।

যুক্তরাজ্যের মতো ক্যারিবীয় দেশগুলোর মধ্যে ডোমিনিকান প্রজাতন্ত্র প্রথম অফিস সময় চার দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটি পরীক্ষামূলকভাবে সপ্তাহে চার দিন অফিস সময় চালু করতে যাচ্ছে। প্রকল্পটি ছয় মাস চলবে। সপ্তাহে চার দিন অফিস শিডিউলে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছায় অংশ নেবে। এ ছাড়া চার দিন অফিস করার কর্মীদের কোনো বেতন কাটা যাবে না।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ডোমিনিকান প্রজাতন্ত্র ফেব্রুয়ারি থেকে আগামী ছয় মাসের জন্য এ প্রকল্প চালু করবে। এতে সপ্তাহে কর্মঘণ্টা ৪৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টায় নেমে আসবে। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে। এতে কর্মীরা পুরো সপ্তাহের বেতন পাবেন।

আরওপড়ুন

ঘুষসহ হাতেনাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা

বেতন না পেয়ে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ, অফিস ঘেরাও

বিজ্ঞাপন

এ প্রকল্পে বেশ কিছু প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে আছে সরকারের জাতীয় স্বাস্থ্যবিমা সংস্থা; পাওয়ার কোম্পানি ইজিই হাইনা; লাতিন আমেরিকান টেলিকমিউনিকেশন কোম্পানি ক্লারো এবং ভারী যন্ত্রপাতির প্রতিষ্ঠান আইএমসিএ। এ প্রকল্পের ফল বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়কে। এর মধ্যে আছে কর্মীদের স্বাস্থ্যগত পরিবর্তন, কাজ এবং তাঁদের ব্যক্তিগত জীবনের মধ্যে সম্পর্ক।

চার দিনের কাজের সপ্তাহে কাজের চাপ সাধারণত একই থাকে। এতে কোম্পানি, ব্যবস্থাপক ও তাদের দলগুলোকে নানা বিষয়ে অধিক অগ্রাধিকার দিতে বাধ্য করা হয়। দেশটির শ্রমমন্ত্রী লুইস মিগুয়েল ডি ক্যাম্পস বলেন, এর বাইরে আরও কিছু বিষয় আছে, যা চার দিনের সপ্তাহের মডেলকে জোর দিতে হবে। তিনি আরও বলেন, ‘এই প্রকল্প কর্মীকে অগ্রাধিকার দেয়। তাঁদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করে এবং একটি টেকসই ও পরিবেশবান্ধব উত্পাদনশীলতা সৃষ্টি করে।’

বিশ্বের বেশ কয়েকটি দেশ চার দিনের কর্মসপ্তাহ পরীক্ষামূলকভাবে বা আইন প্রণয়ন করে চালু করেছে। বিশেষ করে করোনা মহামারির সময় থেকে এ প্রকল্প নানা দেশে চালু হয়ে আসছে। ২০২৩ সালে যুক্তরাজ্য চার দিনের কর্মসপ্তাহের পাইলট প্রকল্প চালু করে। এটাকেই সবচেয়ে বড় পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। এতে ইতিবাচক ফলও পাওয়া যায়। মোট ৬১টি কোম্পানি এ প্রকল্পে অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৪টি কোম্পানি প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে আর ১৮টি প্রতিষ্ঠান এ নিয়ম স্থায়ী করেছে।

যুক্তরাজ্যের পাইলট প্রকল্পে প্রায় ২ হাজার ৯০০ কর্মী অংশ নিয়েছিলেন। প্রকল্পের আগে ও পরে নেওয়া সমীক্ষায় দেখা গেছে, এতে কর্মীদের মধ্যে চাপের মাত্রা কমে গেছে।

বিজ্ঞাপন

জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি কর্মী বলেছেন, এ প্রকল্প চালু হওয়ায় কাজ ও ঘরের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হচ্ছে। অন্যদিকে ৪০ শতাংশ কর্মী বলেছেন, তাদের ভালো ঘুম হচ্ছে।

এ প্রকল্পের ফলে যুক্তরাজ্যে কর্মীরা অসুস্থতাজনিত ছুটি কম নিয়েছিলেন। কারণ, তাঁদের শারীরিক ও মানসিকভাবে কাজ ও সংশ্লিষ্ট চাপ থেকে সুস্থ হওয়ার জন্য বেশি সময় ছিল। লিঙ্গসমতা উন্নত হয়েছে। তিন দিনের সাপ্তাহিক ছুটিতে পুরুষেরা গৃহস্থালি ও পারিবারিক কাজে বেশি অবদান রাখতে পেরেছেন।

২০২২ সালে জাপানে অতিরিক্ত কাজের চাপে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো চার দিনের কাজের সপ্তাহে পরীক্ষা করেছে এবং ইতিবাচক ফলও পেয়েছে।

২০১৫ ও ২০১৯ সালে আইসল্যান্ড এ ধরনের একটি পাইলট প্রকল্প চালু করেছিল। এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ জন সরকারি খাতের কর্মী অংশ নিয়েছিলেন। প্রকল্প শেষে দেখা গেছে, কর্মীদের চাপ কম ছিল এবং এতে উত্পাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়নি। আইসল্যান্ডের শ্রমিক ইউনিয়নগুলো কাজের সময় কমাতে দেশের ৮৫ শতাংশের বেশি শ্রমশক্তির জন্য চুক্তি পুনর্বিবেচনা করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বেলজিয়াম কর্মসপ্তাহ ছোট করার আইন প্রণয়ন করে। এতে কর্মীদের কোনো বেতন কমানো হয়নি। সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে তাঁদের কর্মসপ্তাহ হয় চার দিনের।

তবে সপ্তাহে চার দিন কাজ করলেও তাদের কর্মঘণ্টা এখনো আগের মতো ৪০ ঘণ্টাই আছে। দেশটিতে যারা চার দিনের কর্মসপ্তাহ বেছে নেন, তাদের অবশ্যই দিনে ১০ ঘণ্টা কাজ করতে হয়।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা করেছিল, সব সরকারি সংস্থায় প্রতি সপ্তাহে সাড়ে চার দিন কাজ চলবে। দেশটির কর্মীরা অফিসে দিনে সর্বোচ্চ সময় ব্যয় করেন। প্রতি সপ্তাহে গড়ে তাদের ৫২ দশমিক ৬ ঘণ্টা কাজ করতে হয়। সম্প্রতি ভারতে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে বিতর্কের সৃষ্টি হয়েছে।

২০২৩ সালে ভারতীয় বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সুপারিশ করেছিলেন, এতে উত্পাদনশীলতা ও দেশের অর্থনীতি বেড়ে যেতে পারে।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: অফিস

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো ইয়েন পাউন্ডের দাম
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

April 22
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী
আমেরিকা

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী

April 22
ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
আমেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা

April 21
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post