বিজ্ঞাপন
Monday, February 16, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাণিজ্য

টাইটানিকের চেয়ে সাড়ে ৫ গুণ বড়, রয়েছে যেসব সুবিধা

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jan 21
পড়ুন: 1 মিনিটে
0
জাহাজ
27
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

চলতি মাসের ২৭ তারিখ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি, যা টাইটানিকের চেয়ে প্রায় সাড়ে পাঁচ গুণ বিশাল। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন ‘আইকন অব দ্য সিজ’ নামের এই প্রমোদতরির দৈর্ঘ্য ৩৬৫ মিটার বা প্রায় ১ হাজার ২০০ ফুট। এর আনুমানিক ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। ওজন ধারণের ক্ষমতা বোঝাতে বলা যায়, প্রমোদতরিটি দুটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখতে পারবে। কানাডার টরন্টোয় অবস্থিত সিএন টাওয়ারের উচ্চতা প্রায় ৫৫৩ মিটার বা ১ হাজার ৮১৫ ফুট। অন্যদিকে, ১৯১২ সালে তখনকার সময় বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। এর দৈর্ঘ্য ছিল ৮৫২ ফুট এবং এর ওজন ছিল ৪৬ হাজার ৩২৯ টন যা আইকন অব দ্য সিজের পাঁচ ভাগের একাংশের চেয়ে কিছু কম ছিল।

প্রায় ১১১ বছর আগে বিপুল উৎসাহ-কৌতূহল নিয়ে সেই টাইটানিক জাহাজে চড়েছিলেন হাজারো মানুষ। প্রথম যাত্রাতেই আটলান্টিকে ডুবে যায় সেই ঐতিহাসিক জাহাজ। কত শোকগাথা, গল্পগাথা, চলচ্চিত্র সেই জাহাজকে ঘিরে। দিন গেছে, তারপর টাইটানিকের চেয়ে আরও বড় জাহাজ এসেছে। কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনের গভীরে আর কোনোটিই সেভাবে জায়গা করে নিতে পারেনি। চলতি মাসের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি উপকূলবর্তী ক্যারিবীয় সাগরে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোদতরিটি। মালিকপক্ষের দাবি, এই প্রমোদতরি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। অল্প সময়ের মধ্যেই সেই প্রথম যাত্রার রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি হয়ে গেছে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

আরওপড়ুন

ওমানের মধ্যস্থতায় মুক্তি পেলো জাহাজের ২৫ জন ক্রু

দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানি জাহাজ

বিজ্ঞাপন

ফিনল্যান্ডে এই প্রমোদতরি তৈরি করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো সাগরেও চালানো হয়েছে। গত বছর অক্টোবরে আনুষ্ঠানিকভাবে মালিকানা প্রতিষ্ঠানের কাছে প্রমোদতরিটি হস্তান্তর করা হয়।

বিশাল এই প্রমোদতরিতে প্রায় ৫ হাজার ৬১০ যাত্রী ও ২ হাজার ৩৫০ ক্রু থাকার সুব্যবস্থা রয়েছে। এতে থাকছে একটি ‘ওয়াটার পার্ক’। এটিই হতে যাচ্ছে সমুদ্রে ভাসমান বিশ্বের বৃহত্তম ‘ওয়াটার পার্ক’। এর নাম রাখা হয়েছে ‘ক্যাটাগরি সিক্স’। এই পার্কে রেকর্ডসংখ্যক ছয়টি ‘ওয়াটার স্লাইড’ যুক্ত থাকবে। তবে যেসব অতিথি অবকাশে আরও বেশি রোমাঞ্চ উপভোগ করতে চাইবেন, তাদের জন্য প্রমোদতরিতে থাকছে সাতটি পুল ও নয়টি ঘূর্ণিজলের ব্যবস্থা।

এরই মধ্যে যাত্রার জন্য জাহাজটিকে নোঙ্গর করা হয়েছে ফ্লোরিডার মিয়ামি বন্দরে। ২৭ জানুয়ারি পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে বিশ্বের সবচয়ে বড় এই ক্রুজ জাহাজটি। জাহাজটি পরিচালনা করছে র‌য়্যাল ক্যারিবিয়ান।

আর পড়ুন : রামমন্দির উদ্বোধনের ঠিক আগে অযোধ্যায় মুসলিম যুবকের বার্তা

বিজ্ঞাপন

বিশালাকৃতির এই জাহাজে প্রায় পাঁচ হাজার ৬১০ জন যাত্রী এবং দুই হাজার ৩৫০ জন ক্রুর থাকার সুব্যবস্থা রয়েছে। এতে থাকা ‘ক্যাটাগরি সিক্স’ নামে ওয়াটার পার্কটি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। যাত্রীদের দাপাদাপি করার জন্য এতে থাকবে রেকর্ডসংখ্যক ছয়টি ওয়াটার স্লাইড। তবে যারা একান্তে বিলাসী অবসর কাটাতে চান তাদের জন্যও প্রমোদতরিতে থাকছে সাতটি পুল এবং ৯টি ওয়ার্লপুল।

২০২২ সালের এপ্রিল মাসে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে জাহাজটি তৈরির করার কাজ শুরু হয়। সম্প্রতি সেখান থেকেই এই বিশালাকার জাহাজটির ট্রায়াল রান হয়েছে। ট্রায়াল রানে কয়েকশ মাইল পথ ভ্রমণ করেছে আইকন অব দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ানের তথ্যমতে, প্রমোদতরিটি প্রথম দফায় পরীক্ষামূলকভাবে চালানো হয় গত ২২ জুন। আর এই পরীক্ষামূলক চালনাতেই ‘আইকন অব দ্য সিজ’ সমুদ্রের বুকে কয়েকশ মাইল পথ পরিভ্রমণ করে।

ক্যারিবীয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের একেকটি সফর করার কথা ক্রুজ শিপটির। বাহামায়, কোকোকে নামে রয়্যাল ক্যারিবীয়ান সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। সাত রাতের এক রাতে অতিথিদের সেই স্থানেও নিয়ে যাওয়া হবে। সাত রাতের ইস্টার্ন ক্যারিবিয়ান ট্রিপে মায়ামি, ফিলিপ্সবার্গ, শার্লট আমালি এবং কোকোকে; অথবা, ব্যাসেটেরে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, শার্লট আমালি এবং কোকোকে ভ্রমণ করা যাবে। আর ৭ রাতের পশ্চিম ক্যারিবিয়ান ট্রিপে থাকবে মায়ামি, রোটান, কোস্টা মায়া, কোজুমেল এবং কোকোকে ভ্রমণ।

জাহাজটিতে ২৮টি বিভিন্ন ধরনের কেবিন থাকছে। ৮২ শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন। ৭০ শতাংশ কক্ষের সঙ্গে থাকছে বারান্দা। জাহাজটিতে খাওয়া-দাওয়া, পানাহার ও বিনোদনের জন্য থাকছে ৪০ এরও বেশি রকমফের। এসব সুযোগ-সুবিধার অনেক কিছুই যাত্রীদের মূল ভাড়ার সঙ্গেই অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীদের জন্য এতে থাকবে ২০টি ডেক এবং আশপাশের আরও আটটি এলাকা। ২০২২ সালের অক্টোবর মাস থেকেই শুরু হয়েছে দ্য আইকন অব দ্য সিজ-এর টিকিট বুকিং। তখনই মাথাপিছু টিকিটের দাম ছিল এক হাজার ৫৩৭ ইউএস ডলার। বিলাসবহুল এই জাহাজে বর্তমানে ঘর ভাড়া নিয়ে থাকার সবচেয়ে সস্তা টিকিটের দামই এক হাজার ৮৫১ ইউএস ডলার। সবচেয়ে দামি স্যুটের ভাড়া ১০ হাজার ৮৬৪ ডলার। দ্য আইকন অব দ্য সিজ-এর পূর্ব ক্যারিবিয়ান ভ্রমণের সাত দিনের প্যাকেজও রয়েছে।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: জাহাজটাইটানিক

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
বাণিজ্য

বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

April 24
অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বাণিজ্য

অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

April 23
ওমানি মুদ্রার আজকের রেট
প্রবাস

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৩ এপ্রিল )

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post