তাপমাত্রা যখন মাইনাস ৩০ ডিগ্রির নিচে তখন এই শীতে খোলা চুলে বাইরে বের হলেন এক তরুণী। কিন্তু ঘরের বাইরে পা দিতেই বরফে জমে গেল চুল। জমে যাওয়া চুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে সুইডেনে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, সুইডেনের উত্তরাঞ্চলে এই মুহূর্তে তাপমাত্রা হিমাঙ্কের বেশ নিচে। ভাইরাল ভিডিওটি যখন ধারণ করা হয়েছে, তখন সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ৩০ ডিগ্রি নিচে ছিল বলে দাবি করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, জমে যাওয়া চুল মাথার ওপরে মুকুটের মতো তুলে ধরেছেন ওই তরুণী। এছাড়া বার বার চুল ওপরে তুলে এবং নিচে নামিয়ে দেখাচ্ছিলেন তিনি। তরুণীর এই কাণ্ডকে নিছক ভাইরাল হওয়ার চেষ্টা বলেও মনে করছেন অনেকে আবার এর মধ্যে কেবল মজাই খুঁজে পেয়েছেন কেউ কেউ।
তবে সুইডেনে গত ২৫ বছরের মধ্যে জানুয়ারির শীতলতম রাত ছিল গত বুধবার। সেদিন দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪৩.৬ ডিগ্রি নিচে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















